Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আজকের রাশিফল : ২৮ জুন ২০২১
কেমন কাটবে সারাদিন? জেনে নিন দৈনিক রাশিফল পড়ে।


মেষ: ২১ মার্চ - ১৯ এপ্রিল
কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য ভাল হবে। আপনি যদি বেকার হন, তবে আজ ভাল কাজ পেতে পারেন। আপনি যদি চাকরি করেন, তবে আপনার পারফরম্যান্স দিয়ে উচ্চ কর্মকর্তাদের মন জয় করতেও সফল হতে পারেন। দিনটি ব্যবসায়ীদের জন্য লাভদায়ক হবে। আজ আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে। নতুন কিছু শেখার জন্য এটি দুর্দান্ত সময়। পারিবারিক জীবন সুখের হবে। মানসিকভাবে আপনি খুব শক্তিশালী হবেন, যা আপনার শারীরিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলবে।
শুভ রঙ: বাদামি
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ১০টা

বৃষ: ২০ এপ্রিল - ২০ মে
আজকের দিনটি চাকুরিজীবীদের জন্য খুব ভাল হতে চলেছে। আজ আপনি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন। এই সুযোগটি কাজে লাগান এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান এবং আর্থিক সমস্যার কারণে আপনার পরিকল্পনা আটকে থাকে, তবে আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। আজ পারিবারিক জীবনের পরিস্থিতি প্রতিকূল হবে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করুন এবং খারাপ শব্দ ব্যবহার করা এড়ান। আজ আপনার মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রঙ: বেগুনি
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ১০টা

মিথুন: ২১ মে - ২০ জুন
আজ আপনি যদি কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, তবে আপনার মনের কথা শুনুন। অন্যের কথায় কান দেবেন না। আপনি যদি চাকরি করেন, তবে হঠাৎ করে আজ আপনার উপর কাজের চাপ বাড়তে পারে। এছাড়াও, আপনার উর্ধ্বতনদের কথা গুরুত্ব সহকারে নিন। এতে আপনার লাভ হবে। আপনি যদি রিয়েল এস্টেট সম্পর্কিত ব্যবসা করেন, তবে আজ আপনি ভাল লাভ করতে পারবেন। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে এবং আপনি তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। যদি আপনার অনিদ্রার সমস্যা হয়, তবে ডাক্তারের পরামর্শ নিন।
শুভ রঙ: গোলাপী
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

কর্কট: ২১ জুন - ২২ জুলাই
আজ বিদেশী সংস্থায় কর্মরত জাতকদের জন্য দিনটি দুর্দান্ত হতে চলেছে। আজ আপনার কঠোর পরিশ্রম সফল হতে পারে। ব্যবসায়ীদের অর্থনৈতিক লেনদেন করার সময় যথাযথ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার আর্থিক ক্ষতি হতে পারে। বেকারদের জন্য আজকের দিনটি উত্তম হবে। প্রচুর লড়াইয়ের পরে আপনার কাজ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি মিশ্র হবে। আজ পরিবারে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে। পরিবারের কিছু সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আপনি আপনার জীবনসঙ্গীর সম্পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার যদি মাইগ্রেনের সমস্যা থাকে, তবে অবহেলা করবেন না।
শুভ রঙ: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা

সিংহ: ২৩ জুলাই - ২২ আগস্ট
আজ স্বাস্থ্যের সমস্যা হতে পারে। আপনি সময় মতো ওষুধ সেবন করুন এবং বিশ্রামের দিকেও মনোযোগ দিন। আপনি যদি ক্লান্ত এবং অতিরিক্ত চাপ অনুভব করেন, তবে কাজ থেকে বিরতি নিন। তাহলে আপনি ফ্রেশ ফিল করবেন। আপনি যদি চাপের মধ্যে কাজ করেন, তবে আপনার পারফরম্যান্স খারাপ হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আয় বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন সুখের হবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।
শুভ রঙ: হালকা সবুজ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৮টা থেকে রাত ৮টা

কন্যা: ২৩ আগস্ট - ২২ সেপ্টেম্বর
উত্তেজিত হয়ে আজ কোনও সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় আপনাকে খারাপ ফল ভোগ করতে হতে পারে। ছোট ব্যবসায়ীরা আজ ভাল লাভ করতে পারবে। আপনার আর্থিক সমস্যার সমাধান হবে। চাকুরিজীবীরা উর্ধ্বতনদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। আপনি সহজেই আপনার কাজ শেষ করতে সক্ষম হবেন। আজ আপনার ব্যবহারে কিছু পরিবর্তন দেখা যাবে। আপনি আজ ছোট ছোট বিষয়ে রাগ করতে পারেন, যার কারণে ঝামেলায়ও পড়তে পারেন। আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি শিক্ষার্থী হন, তবে আজকের দিনটি আপনার জন্য খুব ভাল হবে। আপনার পড়াশোনায় আসা বাধা দূর হবে। ব্যক্তিগত জীবন স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালই কাটবে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি খুব একটা ভাল হবে না। ক্লান্তি এবং স্ট্রেসের কারণে আপনি আপনার খাওয়ার দিকে সঠিক মনোযোগ দিতে পারবেন না।
শুভ রঙ: গাঢ় নীল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা

তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
আজ আপনি সামাজিক জীবনে মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন। আপনি আপনার পরিবারের সঙ্গে কোনও সামাজিক ইভেন্টের অংশ হতে পারেন। তবে এই মহামারির সময় আপনাকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কাজের ক্ষেত্রে, আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হতে পারে। তবে আপনি সম্পূর্ণ সাহস ও সততার সাথে নিজের কাজ করে যাবেন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আপনার ইতিবাচকতা শীঘ্রই আপনাকে বড় সাফল্য এনে দিতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি আপনার জন্য সাধারণ হবে। আজ আপনি নিজের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত হবেন। যদি আপনার স্বাস্থ্য ভাল না থাকে, তবে আপনাকে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রঙ: বাদামি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সকাল ৯টা থেকে বেলা ১২টা

বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ত হতে চলেছে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি হবে এবং সময়ও কম থাকবে। এই পরিস্থিতিতে আপনাকে ভাল পরিকল্পনা করেই সমস্ত কাজ করতে হবে। আপনি যদি ব্যাংকিং খাতে থাকেন, তবে আপনাকে বড় সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে। আপনি যদি ব্যবসা করেন, তবে আপনাকে বড় কিছু করা এড়াতে হবে। আর্থিক ক্ষতি হতে পারে। আজ বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকবে। পিতা-মাতার সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। স্বাস্থ্য ভাল রাখতে, আপনাকে সময়মতো খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রঙ: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

ধনু: ২২ নভেম্বর - ২১ ডিসেম্বর
অর্থের দিক দিয়ে আজকের দিনটি আপনার জন্য ভাল হবে। বিশেষত যদি আপনি ব্যবসা করেন, তবে আপনার কোনও আটকে থাকা ডিল ফাইনাল হতে পারে, যার থেকে আপনি আর্থিক লাভ করতে পারেন। চাকুরিজীবীদের আজ কাজের বোঝা কম হবে। আজ আপনি পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাবেন না। আপনি নিজের কাজে ব্যস্ত থাকতে পারেন। দিনের দ্বিতীয় অংশে বাড়িতে কিছু অতিথির আগমনের কারণে বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনার পক্ষে স্বাভাবিক হতে পারে। তবে আপনাকে স্বাস্থ্যের প্রতি অবহেলা করা এড়াতে হবে, তাহলে সমস্যায় পড়তে পারেন।
শুভ রঙ: সাদা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা

মকর: ২২ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
আপনাকে আজ কিছু সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে। আপনার আচরণ নিয়ে অনেক সমালোচনা হতে পারে। খারাপ পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখা এবং সঠিক আচরণ করা, আপনার পক্ষে ভাল। আপনি যদি ব্যবসা করেন, তবে আজ আপনাকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হতে পারে, তবে আপনি প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাবেন। আপনার ব্যবসা দ্রুত বাড়বে। অফিসে আপনি একসঙ্গে অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে সক্ষম হবেন। আজ আপনি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন হবেন। আপনি নিজের জন্য খুব বেশি সময় নাও পেতে পারেন। আপনাকে স্বাস্থ্যের যত্ন নিতে হবে, কারণ কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যও আপনার জন্য সমান গুরুত্বপূর্ণ।
শুভ রঙ: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ১২টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
আজ আপনি কর্মক্ষেত্রে ভাল ফলাফল পেতে পারেন। আপনি যদি সরকারী চাকরি করেন, তবে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হবে। শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি থাকবে। যদি আপনার ছোট ভাই বা বোন বিবাহের যোগ্য হয়, তবে আজ বাড়িতে তাদের বিয়ের বিষয়ে আলোচনা হতে পারে। আর্থিক দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি শুভ হবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাকে অকারণে ঘর থেকে বেরোনো এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রঙ: বেগুনি
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: ভোর ৪টা ১০ থেকে দুপুর ৩টা ৫০

মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
অতিরিক্ত চাপ নেওয়া এড়িয়ে চলুন। সফল হওয়ার জন্য আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। ইতিবাচক থাকুন এবং আপনার লক্ষ্যের দিকে ফোকাস করুন। আপনি যদি চাকরি করেন, তবে আজ আপনাকে প্রতিকূলতার মুখোমুখি পড়তে হতে পারে। ব্যবসায়ীদের দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। আজ আপনাকে অর্থের দিক দিয়ে ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি আপনার ব্যয়ের হিসাব সঠিকভাবে রাখেন, তাহলে ভাল হবে। এছাড়াও আপনাকে বড় ঋণ নেওয়া এড়াতে হবে। আজ বাড়ির পরিবেশ ভাল থাকবে। ছোট ভাই বা বোনের সঙ্গে যদি কোনও ভুল বোঝাবুঝি হয়, তবে আজ সমস্ত ভুল বোঝাবুঝি পরিষ্কার হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য উত্থান-পতনে পূর্ণ থাকবে।
শুভ রঙ: নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ১১টা
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications