Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chaturgrahi Yog 2023: সিংহ রাশিতে চতুর্গ্রহী যোগ, আচমকা হাতে টাকা আসবে ৪ রাশির, বাড়বে ধন-সম্পত্তি!
Chaturgrahi Yog 2023: জ্যোতিষে উল্লিখিত নবগ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। গ্রহরা রাশি পরিবর্তন করে শুভ বা অশুভ বিভিন্ন রকম ফল প্রদান করে। আবার অনেক সময় একই রাশিতে একাধিক গ্রহের সংযোগও ঘটে। যার সরাসরি প্রভাব পড়ে মানব জীবনে।
১৭ অগস্ট, বৃহস্পতিবার নিজের রাশি সিংহে এসেছে সূর্য। এই একই দিনে সিংহ রাশিতে প্রবেশ করেছে চাঁদ। তাছাড়া, এই রাশিতে আগে থেকেই অবস্থান করছে বুধ ও মঙ্গল। ফলে সিংহ রাশিতে সূর্য, চন্দ্র, বুধ ও মঙ্গলের মিলনে গঠিত হয়েছে চতুর্গ্রহী যোগ।

চতুর্গ্রহী যোগের প্রভাবে ভাগ্য খুলে যাবে ৪ রাশির জাতকদের। চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ হবে। আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে। ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। দেখে নিন সিংহ রাশিতে এই চার গ্রহের মিলনে কোন কোন রাশির উপর শুভ প্রভাব পড়বে।
বৃষ রাশিতে চতুর্গ্রহী যোগের প্রভাব
সিংহ রাশিতে গঠিত চতুর্গ্রহী যোগ বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে চলেছে। এই সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসবে। সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সাফল্য পাবনে। এই সময় আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
মিথুন রাশিতে চতুর্গ্রহী যোগের প্রভাব
চতুর্গ্রহী যোগের প্রভাবে মিথুন রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। চাকুরিজীবীরা এই সময় ভাল ফলাফল পাবেন। অর্থ লাভ হতে পারে।
তুলা রাশিতে চতুর্গ্রহী যোগের প্রভাব
তুলা রাশির জাতকদের এই সময় আত্মবিশ্বাস বাড়বে। ভাগ্যের সঙ্গ পাবেন। যে কারণে আটকে থাকা কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে। যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চান, তাঁদের সামনে ভাল সুযোগ আসতে পারে।
বৃশ্চিক রাশিতে চতুর্গ্রহী যোগের প্রভাব
চতুর্গ্রহী যোগের প্রভাবে এই জাতকরা ভাল সাফল্য পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থ প্রাপ্তি হওয়ার কারণে আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁদের কাছে ভাল অফার আসতে পারে। এই সময় বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications