রাম নবমীতে করুন এই মন্ত্রগুলি জপ, জীবনের সমস্ত দুঃখ-অশান্তি মিটবে, আসবে সুখ

By Bhagysree Sarkar

রাম নবমী একটি হিন্দু উৎসব। যা ত্রেতাযুগে অযোধ্যায় শ্রী রামচন্দ্রের আবির্ভাবের স্মরণে হয়। বৈদিক শাস্ত্রগুলি নিশ্চিত করে যে ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণু রামচন্দ্র নামে পরিচিত প্রিয় অবতার হিসাবে উদ্ভাসিত হয়েছিলেন। যিনি সংস্কৃতি, বীরত্ব, নীতি, নৈতিকতা, সুশাসন, নম্রতা এবং ত্যাগের উদাহরণ দেন।

রাম নবমী ভগবান রামের আবির্ভাবকে তাঁর মানব ও ঐশ্বরিক উভয় রূপে চিহ্নিত করে। যা ভারত জুড়ে গভীর শ্রদ্ধা ও উৎসবের সঙ্গে উদযাপিত হয়। বিশেষ করে উত্তর প্রদেশের অযোধ্যায়, যেটি ভগবান রামের জন্মস্থান। রাম নবমীর আগে, হিন্দুরা চৈত্র নবরাত্রির সময় নয় দিনের উপবাস পালন করে। আর সেই নবম দিনই পালিত হয় রাম নবমী উৎসব। রাম নবমী ভগবান রামের জীবনের প্রতিটি দিককে সম্মান করে।

ram nabami

রাম নবমী তিথিকে অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয়। এদিনে সম্পদ বৃদ্ধি, দুঃখ, ঝামেলা এবং ক্লেশ কাটিয়ে উঠতে কিছু নিয়ম মেনে চলা খুব কার্যকর বলে মনে করা হয়। রাম নবমীর দিন যে কোনও নতুন কাজ করার জন্য অত্যন্ত শুভ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে আর্থিক সংকট চলছে, তবে রাম নবমীর দিন থেকে প্রতিদিন আপনার বাড়ির রান্নাঘরে কর্পূর এবং লবঙ্গ জ্বালিয়ে বাড়িতে সেই ধোয়া দিন। এতে করে মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সমস্যা দূর হবে।

  • রাম নবমী কখন?

চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি ১৬ই এপ্রিল মঙ্গলবার দুপুর ১.২৩ মিনিট থেকে শুরু হয়ে ১৭ই এপ্রিল বিকাল ৩টে ১৫ মিনিটে শেষ হবে। উদয় তিথি অনুসারে, রামনবমী বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪ শে পালিত হবে। এদিনে ভগবান শ্রী রাম অবতারণা করেছিলেন। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী রামের জন্মোৎসব পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, যে ভক্তরা ভগবান শ্রী রামের উপাসনা করেন, তাঁরা কঠোর পরিশ্রমী, গুণী, ক্ষমাশীল, দয়ালু, ধার্মিক এবং আদর্শবাদী হন। ভগবান শ্রী রামের কৃপায় সাধকের জীবনে বিরাজমান সকল দুঃখ, কষ্ট ও ক্লেশ দূর হয়ে যায়। তবে রাম নবমীর দিন আপনার দেবতার পুজো করার সঙ্গে আপনার রাশি অনুসারে মন্ত্রগুলি জপ করুন। এতে সুফল পাবেন।

  • রাম নবমীতে আপনার রাশি অনুসারে এই মন্ত্রগুলি জপ করুন-

১. মেষ রাশির জাতক জাতিকাদের রাম নবমীর দিন স্নান করে 'ওম পরমাত্মনে নমঃ' মন্ত্র জপ করা উচিত।

২. বৃষ রাশির জাতক জাতিকাদের রাম নবমীতে 'ওম পরশমাই ব্রাহ্মণে নমঃ' মন্ত্র জপ করা উচিত।

. মিথুন রাশির জাতকদের রাম নবমীতে 'ওম যজ্ঞে নমঃ' মন্ত্রের জপ করা উচিত।

৪. কর্কট রাশির জাতক জাতিকাদের রাম নবমীতে 'ওম পিত্বাসে নমঃ' মন্ত্র জপ করা উচিত।

৫. সিংহ রাশির জাতক জাতিকাদের রাম নবমীতে 'ওম হরে নমঃ' মন্ত্র জপ করা উচিত।

৬. কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত 'ওম রাম সেতুকৃতে নমঃ' মন্ত্রটি জপ করা উচিত।

৭. তুলা রাশির জাতকদের রাম নবমীতে 'ওম রাঘবায় নমঃ' মন্ত্র জপ করা উচিত।

৮. বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পূজার সময় 'ওম আদিপুরুষায় নমঃ' মন্ত্র জপ করা উচিত।

৯. ধনু রাশির মানুষদের রাম নবমীতে 'ওম পরায় নমঃ' মন্ত্র জপ করা উচিত।

১০. মকর রাশির জাতক জাতিকাদের উচিত 'ওম পরগয়া নমঃ' মন্ত্রটি জপ করা উচিত।

১১. কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত রাম নবমীতে 'ওম মহোদরায় নমঃ' মন্ত্র জপ করা উচিত।

১২. মীন রাশির জাতক জাতিকাদের উচিত 'ওম ব্রাহ্মণায় নমঃ' মন্ত্রটি জপ করা উচিত।

Story first published: Tuesday, April 16, 2024, 13:22 [IST]
X
Desktop Bottom Promotion