Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chandra Grahan on Holi 2024: হোলিতে চন্দ্রগ্রহণ, কোন রাশিকে থাকতে হবে সতর্ক, কী বলছে জ্য়োতিষ
ফাল্গুন মাস চলছে। কিছুদিন পরেই পালিত হবে দোলযাত্রা অথবা হোলি উৎসব। এবছর হোলি মার্চ মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। অন্যান্য বারের চেয়ে এই বছরের হোলি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বছর হোলির দিনে নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। সেই কারণেই এই বছরের হোলি আরও বেশি গুরুত্ব পেয়েছে।
মার্চ মাসে গ্রহের গতিবিধি প্রত্যেকটি মানুষের জীবনে প্রভাব ফেলবে। তবে কয়েকটি রাশিকে অবশ্যই সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। আসুন দেখে নেওয়া যাক, কোন রাশির জাতক-জাতিকাদের এই সময়কালে একটু সাবধান থাকতে হবে।

কর্মফল দাতা শনি তার মূল ত্রিভুজ রাশি কুম্ভে বসে রয়েছেন। দোল যাত্রার কয়েকদিন আগে শনি উদিত হবেন। এই অবস্থায় কিছু রাশির মানুষ তাদের জীবনে ইতিবাচকতার লক্ষ্য করবেন এবং কোনও রাশির জীবনে সমস্যা তৈরি হতে পারে।
গ্রহরাজ সূর্য মার্চ মাসে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। সেখানে রাহু গ্রহ আগে থেকেই রয়েছে। এই অবস্থায় সূর্যের প্রবেশের পর গ্রহণযোগ তৈরি হতে চলেছে। এবং একই সঙ্গে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে হোলির দিন। তবে ভারতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না। যদিও এর প্রভাবকে মাথায় রেখে জ্যোতিষ চর্চাকারী মানুষেরা অবশ্যই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এই সময়ে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে কিছুটা নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কর্ম ও ব্যবসায় তার প্রভাব পড়তে পারে। বেশ কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ হতে পারে। ঋণ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পারিবারিক নানা সমস্যা দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা বাধাপ্রাপ্ত হতে পারে। সহজ থেকে সহজতর কাজ করতে গিয়ে বেগ পেতে হতে পারে। স্বাস্থ্যের বিষয় অবশ্যই সজাগ থাকবেন। এই সময় আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে।
কাউকে কঠোর কথা বলবেন না। অথবা কমিউনিকেশন ঠিক রাখার চেষ্টা করবেন। যাতে কোনও ধরনের মনোমালিন্য না হয়। কারও সঙ্গে কথা কাটাকাটি অথবা অশালীন আচরণ আপনাকে বিপদে ফেলতে পারে।
আপনার সন্তানের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। সন্তান পড়াশুনায় অনাগ্রহী মনোভাব দেখাতে পারে। ফলে মাথা ঠান্ডা রেখে, পরিস্থিতি বিচার বিবেচনা করে কাজ করবেন অথবা পদক্ষেপ করবেন। কিছু ক্ষেত্রে মাত্রাতিরিক্ত খরচ হতে পারে যা আপনাকে বিরক্ত করবে। আপনার সেভিংসে টান পড়তে পারে। ফলে খরচের দিকটি নিয়ে ভেবেচিন্তে সমস্ত ধরনের সিদ্ধান্ত নেবেন।



Click it and Unblock the Notifications