Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chaitra Navratri 2023: ৭০০ বছর পর মহাষ্টমীতে মহাযোগ, ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের!
চৈত্র নবরাত্রি শুরু হয়েছে ২২ মার্চ থেকে। এই সময়কালে পশ্চিম বাংলার বহু এলাকায় সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলে বাসন্তী পুজো। জ্যোতিষ গণনা অনুসারে, চলতি বছর চৈত্র নবরাত্রির অষ্টমী তিথিতে গ্রহগুলির মহা মিলন ঘটছে। এমন শুভ সংযোগ ৭০০ বছর পর ঘটতে চলেছে।
বৃহস্পতি গ্রহ বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। ২৮ মার্চ এই রাশিতেই অস্ত যাবে বৃহস্পতি। এর পর বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, সূর্য মীন রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে বিরাজমান। এছাড়া শুক্র ও রাহু মেষ রাশিতে অবস্থান করছে।

মহাঅষ্টমীর দিন ৩ রাশিতে ৬টি গ্রহ অবস্থান করবে। গ্রহের এই সংমিশ্রণে মালব্য, কেদার, হংস এবং মহাভাগ্য রাজ যোগ গঠিত হতে চলেছে। এই সময় একাধিক রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে।
আসুন জেনে নেওয়া যাক, মহাষ্টমীর এই বিশেষ সংযোগ কোন কোন রাশির জাতকদের জন্য শুভ হবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময়ে সুখবর পেতে পারেন। অবিবাহিত জাতকদের বিবাহের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। ব্যবসায় লাভ হতে পারে।

কর্কট রাশি
মহাঅষ্টমীর দিনে যে হংস ও মালব্য রাজ যোগ গঠিত হচ্ছে, তা কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে পদ মর্যাদা লাভ হতে পারে। বেকার জাতকরা ভালো চাকরি পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টি শুভ হবে। শিক্ষার্থীরা এই সময়ে ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীদেরও এই সময়ে ভালো লাভ হবে। বেকার জাতক জাতিকারা নতুন চাকরি পেতে পারেন।

মীন রাশি
মীন রাশির জাতকরা এই সময়ে সমাজে সম্মান পাবেন। ব্যবসায়ীদের এই সময়টি ভালো কাটবে। চাকুরিজীবীরাও এই সময়ে ভালো ফলাফল পাবেন। আপনার আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে। মা দুর্গার আশীর্বাদও মিলবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications