Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Career Horoscope 2024: কাদের হবে প্রমোশন? কারা পাবে নতুন চাকরি? দেখুন ক্যারিয়ার রাশিফল
Career Horoscope 2024 in Bengali: নতুন বছর নতুন আশার আলো জাগায় প্রত্যেকের মনে। কেউ কামনা করে মনের মানুষকে পাওয়ার, কেউ আবার ক্যারিয়ারে সাফল্যের প্রত্যাশা করে। ২০২৪ সাল ক্যারিয়ারের দিক দিয়ে একাধিক রাশির জন্য শুভ হবে, আবার কিছু রাশির এই বছরে ক্যারিয়ারের পরিস্থিতি একেবারেই ভালো যাবে না।
আসুন জেনে নেওয়া যাক, ২০২৪-এ কোন কোন রাশির জাতকরা ক্যারিয়ারে উন্নতির শিখরে পৌঁছাবে, আর কাদের ক্যারিয়ার মন্দার ঝড়ঝাপটায় ধ্বংস হবে।

মেষ রাশি
ক্যারিয়ারের দিক দিয়ে এই বছরটা খুবই ভালো যাবে। আপনার সামনে বাধা আসতে পারে, তবে আপনি পূর্ণ সাহস ও আত্মবিশ্বাসের সাথে প্রতিটি সমস্যার মোকাবিলা করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বছরের মাঝামাঝি সময়ে কোনও সমস্যা দেখা দিতে পারে। আপনি আপনার চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারেন। এই বছর আপনি কাজের জন্য বিদেশ যাত্রা করতে পারেন।
বৃষ রাশি
ক্যারিয়ারের দিক দিয়ে এই বছরটা খুব ভালো যাবে। আপনার পুরো ফোকাস আপনার লক্ষ্যে থাকবে। এই সময়ে আপনি আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। বিদেশ যাত্রার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার পরিশ্রম বৃথা যাবে না।
মিথুন রাশি
এই বছর আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি সহজেই সব কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। তবে আপনাকে শর্টকাট পথ অবলম্বন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই বছর আপনাকে কাজের জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। যদি চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করে থাকেন, তবে ভালো অফার পেতে পারেন। মার্চের পরে যাত্রার যোগ রয়েছে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। তাঁদের পরামর্শ অনুসরণ করুন। বেকার জাতকরা এ বছর চাকরি পেতে পারেন।
কর্কট রাশি
এই বছর আপনার পারফরম্যান্সে উন্নতি হবেন। আপনি আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। অফিসে প্রতিকূল পরিস্থিতিতেও সমস্ত কাজ সময়মতো শেষ করতে সক্ষম হবেন। এই সময়ে বসের সহযোগিতা পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বছরের শেষে যাত্রার যোগ রয়েছে। আপনার পদোন্নতি এবং আয় বৃদ্ধি হতে পারে।
সিংহ রাশি
ক্যারিয়ারের দিক দিয়ে ২০২৪ সাল খুব ভালো যাবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। বছরের প্রথম কয়েক মাস খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। এপ্রিলের পরের সময়টা ভালো যাবে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা ভালো ফলাফল পাবেন। চাকরি পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে, এই বছর ভালো অফার পেতে পারেন। জুলাইয়ের শেষে কাজের চাপ বেড়ে যেতে পারে। বছরের শেষে আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন।
কন্যা রাশি
এই বছর আপনার সম্পূর্ণ মনোযোগ কাজের উপর থাকবে এবং আপনি সঠিক ফলাফলও পাবেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। কাজের চাপ বাড়তে পারে। আপনি প্রতিকূল পরিস্থিতিতেও মনোযোগ দিয়ে কাজ করতে সক্ষম হবেন। এই সময়ে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও ধরনের সমালোচনায় যোগ না দেওয়াই ভালো, অন্যথায় আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন। নিজের গোপনী কথাগুলো কারুর সঙ্গে শেয়ার করবেন না। এপ্রিল এবং মে মাসে আপনার ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন আসবে। বছরের মাঝামাঝি সময়ে আপনার ট্রান্সফারের ইচ্ছা পূরণ হতে পারে। বছরের শেষে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনি সহজেই সব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা তেমন ভালো যাবে না। এই সময়ে চাকরি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আপনাকে অন্য চাকরি খুঁজতে হতে পারে। মে এবং জুন মাসে আপনাকে আপনার বিরোধীদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তারা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। এর পরের সময়টা ভালো যাবে। আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন জয় করবেন। ডিসেম্বর মাসে ভালো সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি
এই বছর আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। বছরের মাঝামাঝি সময়ে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। আপনার চাকরি যদি অস্থায়ী হয়, তবে তা স্থায়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভালো পারফরম্যান্সের ভিত্তিতে আপনি আপনার প্রতিপক্ষকে উপযুক্ত জবাব দেবেন। এই সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাও আপনাকে সাপোর্ট করবেন। বছরের শেষে পদোন্নতি হতে পারে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা সাফল্য পেতে পারেন।
ধনু রাশি
এ বছর ক্যারিয়ারে ওঠানামা দেখা দেবে। কাজের প্রতি মন বসবে না। এ ছাড়া, কাজে বাধা আসবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কম পাবেন। কাজে মনোযোগ দিতে পারবেন না। অনেক ধরনের নেতিবাচক চিন্তা মাথায় আসতে পারে। আপনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন। কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল নাও পেতে পারেন। অগস্ট মাস পর্যন্ত ভালো যাবে না। সেপ্টেম্বর মাসটা ভালো যাবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনার পারফরম্যান্সে উন্নতি হবে। বছরের শেষ দুই মাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
মকর রাশি
ক্যারিয়ারের দিক দিয়ে এই বছরটা ভালো যাবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন। চাকরি পরিবর্তন করতে চাইলে, অনেক ভালো অফার পেতে পারেন। বছরের শেষটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা ভালো ফলাফল পেতে পারেন।
কুম্ভ রাশি
ক্যারিয়ারে উন্নতি হতে পারে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। বছরের প্রথম কয়েক মাস খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। এই সময়ের মধ্যে কাজের চাপ বাড়বে। আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। বিদেশ যাত্রার যোগ রয়েছে। এই যাত্রা আপনার ক্যারিয়ারকে নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে। বছরের শেষে পদোন্নতি হতে পারে এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
মীন রাশি
মীন রাশির জাতকদের বছরের শুরুটা ভালো হবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা ভালো কাটবে। পদোন্নতি হতে পারে। অফিসে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে। বছরের মাঝামাঝি সময়ে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ পাবেন। এর পরের সময়টা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। অক্টোবর থেকে ডিসেম্বর আপনাকে একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে কারুর সঙ্গে বিতর্কে জড়াবেন না।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
