Cancer Horoscope 2023:২০২৩ সাল কর্কট রাশির জাতকদের কেমন যাবে? চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে কি? জেনে নিন

২০২৩ সাল কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের? পরিবারে শান্তি বজায় থাকবে কি? ব্যবসায় ও চাকরি জীবনে অগ্রগতি হবে কি? জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনি।

Cancer Horoscope 2023

চলুন জেনে নেওয়া যাক, নতুন বছরে কর্কট রাশির জাতকরা ক্যারিয়ার, পরিবার, আর্থিক জীবন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কেমন ফলাফল পাবেন।

পারিবারিক জীবন

পারিবারিক জীবন

পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। এপ্রিল পর্যন্ত পারিবারিক ঝামেলা চলতে থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না। বছরের শেষ দিকে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভাই-বোনের সহযোগিতা পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। সম্পত্তি, জমি ও গাড়ি কিনতে পারেন।

ব্যবসা এবং চাকরি

ব্যবসা এবং চাকরি

এপ্রিলের পর আপনার ব্যবসা ভাল যাবে। অগস্ট মাসের পরে ব্যবসায় ভাল লাভ হবে। অনেক আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আপনার ডকুমেন্টগুলি সাবধানে রাখুন। ব্যবসার জন্য দীর্ঘ যাত্রা করতে পারেন। তাতে লাভ হবে। আয়ের সঙ্গে ব্যয়ও হবে। চাকুরিজীবীরা তাদের প্রতিপক্ষের থেকে সতর্ক থাকুন। বসের পূর্ণ সহযোগিতা পাবেন না। বছরের মাঝামাঝি সময় থেকে আপনার আয় বাড়বে। চাকরিতেও পরিবর্তন হতে পারে। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন, তারা সফল হবেন।

শিক্ষা এবং ক্যারিয়ার

শিক্ষা এবং ক্যারিয়ার

শিক্ষার্থীদের বছরের শুরুটা ভাল কাটবে। পড়াশোনায় ভাল ফল মিলবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের অনুকূল ফলাফল পাবেন। এপ্রিল মাসের পরে পড়াশোনায় বাধা আসবে। যাঁরা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা পড়াশোনায় মনোযোগ দিন। যারা প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সাফল্য পাবেন।

বছরের শুরুতে ক্যারিয়ারের পরিস্থিতি ভাল থাকবে না। তবে এপ্রিলের পরে ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনাকে একটি ভাল জায়গায় নির্বাচিত করা হবে।

প্রেম জীবন

প্রেম জীবন

লভ লাইফ দারুণ কাটবে। সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। নতুন বন্ধু পাবেন। আপনি আপনার কোনও ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর ভালোবাসা পাবেন। দুজনে একসঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। যারা লিভিং রিলেশনে আছেন, তারা একটু সাবধানে থাকুন। সম্পর্কের টানাপোড়েন বাড়বে।

স্বাস্থ্য

স্বাস্থ্য

এই বছরের শুরুতে স্বাস্থ্য সমস্যা হবে। পায়ের ব্যথা ও জয়েন্টের ব্যথার সমস্যা থাকবেই। মে মাসের পর আপনার বুকে সংক্রমণ হবে। খাওয়াদাওয়ার প্রতি মনোযোগ দিন এবং সকালে হাঁটাহাঁটি করুন।

Story first published: Saturday, November 26, 2022, 21:16 [IST]
X
Desktop Bottom Promotion