Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Cancer Horoscope 2022 : ২০২২ সাল কেমন কাটবে কর্কট রাশির জাতকদের? জেনে নিন
কর্কট রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সংবেদনশীল হন। পরিবারের প্রতি খুব বেশি অনুরাগী থাকেন এরা। এই জাতকরা সম্পর্ক এবং পরিবারের জন্য বেঁচে থাকেন।

আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সাল কর্কট রাশির জাতকদের কেমন কাটতে চলেছে। কেরিয়ার, পরিবার, আর্থিক জীবন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কেমন ফলাফল পাবেন? জেনে নিন।

কেরিয়ার
কর্কট রাশির জাতক-জাতিকারা ২০২২ সালে কেরিয়ারে মিশ্র ফলাফল পাবেন। আপনি আপনার প্রচেষ্টার জোরে কর্মক্ষেত্রে উন্নতি করবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি যে ক্ষেত্রে কাজ করেন, সেখানে সাফল্য পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসার দিক দিয়ে বছরের শুরুটা তেমন অনুকূল হবে না এবং সাফল্য অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। তবে বছরের দ্বিতীয়ার্ধে ব্যবসায় সাফল্য মিলতে পারে। ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য আশা করবেন না। কঠোর পরিশ্রমের জোরে সাফল্য লাভ করতে হবে।

পরিবারিক জীবন
এই বছর পারিবারিক জীবনে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই কারণে পরিবারিক সুখের অভাব অনুভব করবেন। যার কারণে আপনার ব্যক্তিগত জীবনে টানাপোড়েন হবে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি পরিবার থেকে দূরে থাকতে পারেন। সন্তান সংক্রান্ত চিন্তা দূর হবে। সদ্য বিবাহিতরা এই বছর সুসংবাদ পেতে পারেন।

অর্থনৈতিক অবস্থা
আর্থিক দিক দিয়ে এই বছরটি স্বাভাবিকের চেয়ে ভাল যাবে। যদিও বছরের শুরুতে কিছু সমস্যা থাকতে পারে। তাই আপনার ব্যয় নিয়ন্ত্রণে রেখে যতটা সম্ভব অর্থ জমা করার চেষ্টা করুন। এপ্রিলের পর পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে। সরকারি ক্ষেত্র থেকে অর্থ লাভ হতে পারে, তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনি যদি সম্পত্তি কেনার জন্য ঋণের আবেদন করতে চান, তাহলে এখানেও সাফল্য পেতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

পরীক্ষা-প্রতিযোগিতা
কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য বছরের শুরুতে উত্থান-পতন থাকবে। জানুয়ারি থেকে এপ্রিলের সময় পড়ুয়াদের জন্য প্রতিকূল। এই সময় শিক্ষা ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। পড়াশোনায় মনোনিবেশ করুন। এপ্রিলের পর মীন রাশিতে গোচর করবে বৃহস্পতি, এই সময় উচ্চ শিক্ষায় ইচ্ছুক জাতকরা সাফল্য পেতে পারে।

স্বাস্থ্য
এই বছর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বছরের শুরুতে সপ্তম স্থানে বিরাজ করবে শনি, আবার অষ্টম স্থানে থাকবে বৃহস্পতি। যার ফলে স্বাস্থ্যে উত্থান-পতন দেখা দিতে পারে। নিয়মিত যোগ ব্যায়াম করতে থাকুন এবং সারা বছর আপনাকে খাওয়াদাওয়ার প্রতি খুব সংযত থাকতে হবে। বছরের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য ভাল থাকবে।
উপায়
প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন। এই জলে সামান্য গুড় মিশিয়ে দিন। ভগবান শিবকে অক্ষত নিবেদন করুন এবং শিবলিঙ্গের অভিষেক করুন।



Click it and Unblock the Notifications