Budhaditya Yoga 2023: বুধাদিত্য যোগে বদলে যাবে ৩ রাশির ভাগ্য, সাফল্য আসবে সব ক্ষেত্রে!

১৫ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে সূর্য। ১৬ মার্চ এই রাশিতেই বুধের আগমন হবে। মীন রাশিতে বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এই রাজ যোগকে অত্যন্ত শক্তিশালী বলা হচ্ছে।

budhaditya yoga 2023 effects

এই যোগের শুভ প্রভাব পড়বে সকল রাশির ওপরেই। তবে কিছু রাশির জাতক জাতিকারা অতিরিক্ত লাভবান হবেন বুধাদিত্য যোগের প্রভাবে। জেনে নিন কোন কোন রাশির জীবনে সাফল্যের সময় শুরু হবে।

বৃষ রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব

বৃষ রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব

এই রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে এই রাজ যোগ তৈরি হবে। এই সময়ে সব কিছুতেই লাভবান হবেন। ব্যবসায় উন্নতি হবে। বন্ধুদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবে। এই সময়ে আপনি কর্মক্ষেত্রে সম্মান পাবেন। সরকারি লোকজনের সঙ্গে সংযোগ বাড়বে, যা ভবিষ্যতে লাভবান হবে।

কর্কট রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব

কর্কট রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব

এই রাশির জাতকদের জন্য নবম ঘরে এই রাজ যোগ তৈরি হবে। এই সময়ে আপনি আপনার ভাগ্যের সহযোগিতা পাবেন। তীর্থ যাত্রার সম্ভাবনা রয়েছে। ভাইদের মধ্যে যদি চলমান বিরোধ এই সময়ে শেষ হবে। চাকরি পরিবর্তনের জন্য এটি ভালো সময়। মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খ্যাতি বাড়বে।

বৃশ্চিক রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব

বৃশ্চিক রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে এই রাজযোগ তৈরি হতে চলেছে। লভ লাইফ ভালো কাটবে। এই রাজ যোগের কারণে শেয়ার বাজার থেকে ভালো লাভ হতে পারে। যাঁরা ব্যাঙ্ক থেকে ঋণ নিতে চান, এই সময়ে তাঁরা ঋণ পেতে পারেন। এই সময় আপনার বন্ধুরাও আপনাকে সাহায্য করবে, যে কারণে আপনি খুব খুশি থাকবেন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion