Budhaditya Yoga 2023: দুর্গা পুজোয় অতি শুভ বুধাদিত্য যোগ! ধন সম্পদের জোয়ারে ভাসবে ৩ রাশির জাতক

Budhaditya Yoga 2023: দুর্গা পুজোর সময়ে প্রতি বছরই কোনও না কোনও শুভ যোগ দেখা যায়। এ বছরও পুজোতে থাকছে অতি শুভ বুধাদিত্য যোগ। বুধ ও সূর্য কোনও রাশিতে একসঙ্গে অবস্থান করলে এই যোগ গঠিত হয়।

জ্যোতিষের গণনায় দেখা গিয়েছে, আগামী ১৮ অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। ঠিক তার পরের দিনেই অর্থাৎ ১৯ অক্টোবর তুলা রাশিতে বুধের গোচর হবে। একই সময় এই রাশিতে দুই গ্রহের অবস্থানের জন্য বুধাদিত্য যোগ গঠিত হতে দেখা যাবে।

Budhaditya Yoga During Durga Puja 2023

পুজোর সময় এই যোগ গঠিত হওয়ার কারণে সবচেয়ে বেশি লাভবান হবেন ৩ রাশির জাতক। এই সময় ধন লাভ হবে প্রচুর। ক্যারিয়ারেও সাফল্য আসবে। দেখে নিন, কোন কোন রাশি লাভান্বিত হবেন বুধাদিত্য যোগের প্রভাবে।

কন্যা রাশি (Virgo)

দুর্গা পুজোর সময় বুধাদিত্য যোগ গঠনের কারণে লাভের মুখ দেখবেন কন্যা রাশির জাতক জাতিকারা। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। মা দুর্গার আশীর্বাদে অর্থ লাভের যোগ রয়েছে। এর পাশাপাশি আয় বৃদ্ধির যোগও রয়েছে। ব্যবসায় উন্নতি হবে।

ধনু রাশি (Sagittarius)

বুধাদিত্য যোগের শুভ প্রভাবে কপাল খুলবে ধনু রাশির জাতক জাতিকাদের। এই সময় আয় বৃদ্ধি হতে পারে। এই যোগের প্রভাবে নানা স্বাস্থ্য সমস্যাও সেরে উঠতে পারে। ব্যবসায় উন্নতি হবে। কোনও নতুন কাজ করতে চাইলে, এই সময়টি তার জন্য আদর্শ। যে কোনও কাজেই সাফল্যের মুখ দেখবেন।

মকর রাশি (Capricorn)

অতি শুভ বুধাদিত্য যোগ মকর রাশির জাতকদের জন্যও খুবই লাভজনক হতে চলেছে। দুর্গা পুজোর সময়ে এই যোগ চলাকালীন যে কোনও কাজে সাফল্যের মুখ দেখবেন এই জাতকেরা। ব্যবসায়ীদেরও সময়টি ভালো কাটবে। ব্যবসায়ে বিশাল লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতি হবে। পদোন্নতি হতে পারে। এই সময় অর্থ লাভ সম্ভব।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion