Budhaditya Yoga 2021 : বৃশ্চিক রাশিতে বুধ-সূর্যের মিলন, জানুন বুধাদিত্য যোগের ফলে আপনার ওপর কেমন প্রভাব পড়বে

জ্যোতিষশাস্ত্রে সব গ্রহের মধ্যে বুধ গ্রহকে রাজপুত্র বলে অভিহিত করা হয়েছে। মেধা, বুদ্ধি, কাজ ও ব্যবসায়ের কারক গ্রহ বুধ ২১ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। এই ট্রানজিটের বিশেষ বিষয় হল, সূর্য দেব ইতিমধ্যেই বৃশ্চিক রাশিতে বিরাজমান এবং বুধের এই একই রাশিতে আগমনের কারণে বুধাদিত্য যোগ গঠিত হয়েছে। বুধ ১০ ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতেই উপস্থিত থাকবে।

Budhaditya Yoga

আসুন জেনে নেওয়া যাক, বুধাদিত্য যোগের ফলে ১২টি রাশির উপর কেমন প্রভাব পড়তে পারে।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর শুভ হতে পারে। অর্থ উপার্জনে সফল হবেন। পৈতৃক সম্পত্তি থেকেও লাভ হতে পারে। মানসিকভাবে আপনি কিছুটা দুর্বল বোধ করতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য এই গোচর শুভ হতে পারে। আপনার ব্যক্তিত্ব আগের থেকে ভাল হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি সুখকর হবে বলে আশা করা হচ্ছে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। আপনি মানসিকভাবেও বেশ ভাল বোধ করবেন। ব্যয় হ্রাস পাবে এবং আয়ের উৎস বাড়বে। আপনি সঞ্চয় করতেও সফল হবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুখবর পেতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই জাতকরা সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের চেষ্টা করছেন, তারা সুখবর পেতে পারেন। লেখাপড়ার দিক থেকে সময়টি ভালই কাটবে। ব্যবসায়ীরা লাভবান হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

বুধ ও সূর্যের মিলনের কারণে সিংহ রাশির জাতকদের জীবনে সুখ আসবে। কর্মক্ষেত্রে ভাল ফল পাবেন। অনেকের পদোন্নতি হতে পারে। এই রাশির ব্যবসায়ীদের লাভ হতে পারে। বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময়, তবে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এই সময়ের মধ্যে আপনি সঞ্চয় করতে সফল হবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই ট্রানজিটের প্রভাবে আপনার বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনার করা কাজ সর্বত্র প্রশংসিত হবে। ভাগ্য ভাল হবে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকারা বড় লাভ পেতে পারেন। আপনার কথার মাধুর্য মানুষকে মুগ্ধ করবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য এই সময়টি উপযুক্ত। এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বুধের গোচর এই রাশিতেই হবে। আপনার ব্যক্তিত্ব খুব ভাল হবে, যার কারণে সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে। দাম্পত্য জীবন সুখের হবে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভাল থাকবে।

ধনু রাশি

ধনু রাশি

বুধের এই গোচর ধনু রাশির জন্য খুব ভাল হবে না। আপনার খরচ বাড়তে পারে। সঞ্চয় করা খুব কঠিন হবে। আপনাকে টাকা ধারও করতে হতে পারে। এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতকরা সন্তানের দিক থেকে ভাল ফল পাবেন। শিক্ষা ক্ষেত্রের সাথে জড়িতদের জন্য এই সময়টি ভাল। আপনি অনুকূল ফলাফল পেতে পারেন। বিনিয়োগের জন্য এই সময়টি ভাল। আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে। আয়ের নতুন উৎস পেয়ে আপনি সঞ্চয়ও করতে পারবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির চাকুরিজীবীদের জন্য এই সময়টি খুব ভাল কাটবে। সিনিয়রদের পাশাপাশি সহকর্মীদেরও সহযোগিতা পাবেন। আপনার সমস্ত প্রোজেক্ট সম্পন্ন হবে। ব্যবসায়ীদের ব্যবসায় বৃদ্ধি হবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকারা ভাল ফল পাবেন। জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। পরিবারে সুখ-শান্তি বিরাজ করবে। সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

X
Desktop Bottom Promotion