Budh Vakri 2023: মাসের শেষে বক্রী হবে বুধ, সকল বিপদ কাটবে ৩ রাশির, ধন লাভ হবে প্রচুর!

Budh Vakri 2023: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর বক্রী ও মার্গী হয়। গ্রহের এমন গতি পরিবর্তন কোনও রাশির জন্য লাভজনক, আবার কারও জীবনে সমস্যা ডেকে আনে। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই মাসে গ্রহের যুবরাজ বুধ বক্র গতিতে বিচরণ শুরু করবে।

অগস্টের শেষের দিকে সিংহ রাশিতে বক্রী হবে বুধ। এর ফলে চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করবেন ৩ রাশির জাতক। জেনে নিন বুধের বক্রী দশায় কোন কোন রাশির জাতক লাভবান হতে চলেছেন।

Budh Vakri 2023

মিথুন রাশি (Gemini)

মিথুন রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। এই সময়ে আকস্মিক ধন লাভের যোগ রয়েছে। নিজের শখ পূরণের জন্য অর্থ ব্যয় করতে পারেন। ব্যবসায়ীরা নিজের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। পরিবারের সহযোগিতা পাবেন।

কন্যা রাশি (Virgo)

বুধের বক্রী হওয়ায় কন্যা রাশির জাতকদের উপর শুভ প্রভাব পড়বে। এ সময়ে ক্যারিয়ারে উন্নতি হবে। আয়ের নতুন নতুন উৎস পাবেন। এই রাশির ব্যবসায়ী জাতকদের আয় বাড়বে। মন ভাল থাকবে। এ সময়ে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন।

বৃশ্চিক রাশি (Scorpio Zodiac)

বুধের বক্রী দশার প্রভাবে বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন এই রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এর ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, August 1, 2023, 19:56 [IST]
X
Desktop Bottom Promotion