Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Budh Uday 2023: বুধ উদয়ে ভাগ্য ফিরবে ৩ রাশির, কার দুঃখ ঘুচবে এবার?
বুধ অস্ত অবস্থায় মেষ রাশিতে গোচর করছে। ১৪ মে উদয় হবে গ্রহের রাজপুত্র বুধের। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধ উদয় হওয়ায় একাধিক রাশির জাতকদের ধন লাভ ও ভাগ্যোদয় হবে। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবে। আসুন জেনে নেওয়া যাক, বুধ উদয় কোন কোন রাশির জন্য সুসংবাদ নিয়ে আসছে।

মেষ রাশিতে বুধ উদয়ের প্রভাব
বুধ গ্রহের মেষ রাশিতেই উদয় হবে। এই জাতকরা লাভবান হবেন। এই রাশির জাতকদের আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হবে। বুধের উদয়ের প্রভাবে মেষ রাশির জাতকরা চাকরি ও ব্যবসায় লাভবান হবেন। ক্যারিয়ারে গতি আসবে। দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। স্বাস্থ্যোন্নতি হবে।
কর্কট রাশিতে বুধ উদয়ের প্রভাব
বুধের উদয়ের প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের চাকরিতে ইনক্রিমেন্টের পাশাপাশি পদোন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন চুক্তি পেতে পারেন। ভালো লাভ হবে।
বুধের উদয়ের প্রভাবে আয়ের নতুন উৎস বাড়বে। এই সময় আপনি নতুন সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। ধার দেওয়া টাকা এই সময় ফেরত পেতে পারেন। কাজের জন্য বাইরে যেতে হতে পারে।
সিংহ রাশিতে বুধ উদয়ের প্রভাব
সিংহ রাশির জাতকদের জন্য বুধ উদয় শুভ হবে। কোর্ট-কাছারি সংক্রান্ত মামলার সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। কাজের প্রতি আপনার নিষ্ঠার কারণে আপনি সকলের প্রশংসা পাবেন। যে কাজ এত দিন ধরে আটকে ছিল, তা ধীরে ধীরে সফল হতে থাকবে। এই সময় বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরানো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। ধন লাভ হবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications