Budh Uday 2023: উদয় হয়ে শক্তি বাড়বে বুধের, কপাল খুলবে ৩ রাশির!

জ্যোতিষশাস্ত্র মতে, বুধ বুদ্ধি, যুক্তি, বাণী ও ব্যবসার কারক। বুধের অবস্থান শক্তিশালী হলে প্রতিটি কাজেই সাফল্য পাওয়া যায়। তবে বুধ অস্ত যাওয়ার কারণে জাতক জাতিকাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়।

জ্যোতিষ গণনা অনুযায়ী, ২২ অগস্ট অস্ত গিয়েছে গ্রহের যুবরাজ বুধ। কোনও গ্রহের অস্ত দশাকেই শুভ মনে করা হয় না। কারণ এ সময়ে সেই গ্রহের শক্তি কমে যায়। ১৩ সেপ্টেম্বর সিংহ রাশিতে উদিত হবে এই গ্রহ। বুধের উদয়ে সব রাশির উপরই শুভ প্রভাব পড়বে। তবে তিন রাশির জাতকরা সবচেয়ে ভাল ফল পাবেন এই সময়। জেনে নিন, কোন কোন রাশির জাতক লাভান্বিত হবেন এই সময়।

Budh Uday

বৃষ রাশিতে বুধ উদয়ের প্রভাব

বুধ উদয়ে লাভ হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। এ সময়ে সন্তানের তরফে সুসংবাদ পাবেন। জমিজমা ও গাড়ি পেতে পারেন এই সময়। ধন লাভ হবে। এই সময় নতুন প্রকল্প শুরু করলে তাতে সাফল্য অর্জন করবেন। এই সময় কোনও বিলাসবহুল জিনিসও কিনতে পারেন।

কর্কট রাশিতে বুধ উদয়ের প্রভাব

বুধের উদয় হওয়া কর্কট রাশির জাতকদের জন্য শুভ ও ফলদায়ী হবে। ধন লাভ হবে এ সময়ে। একাধিক উৎস থেকে ধন লাভ করতে পারবেন এই রাশির জাতক। অর্থ সঞ্চয় করতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে উন্নত হবে। এ সময়ে কর্কট রাশির জাতকদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশিতে বুধ উদয়ের প্রভাব

বুধের উদয়ে সিংহ রাশির জাতকদের কপাল খুলবে। এ সময়ে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। আকস্মিক ধন লাভ সম্ভব। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করেন, তাঁদের ভাল লাভ হবে। এ সময়ে সন্তানের উন্নতি হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, August 29, 2023, 21:23 [IST]
X
Desktop Bottom Promotion