Budh Uday 2023: বুধের উদয়ে বিপুল অর্থলাভ, পদোন্নতির যোগ ৩ রাশির!

Budh Uday 2023: জ্যোতিষ গণনা অনুসারে, ১৪ জুলাই কর্কট রাশিতে বুধ উদয় হতে চলেছে। মিথুন ও কন্যা রাশির অধিপতি বুধকে বুদ্ধি, বাণী, ব্যবসার কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে বুধের অবস্থান শক্তিশালী হলে ব্যবসা-বাণিজ্যে বিরাট সাফল্য আসে। তবে বুধের অবস্থান দুর্বল হলে ব্যক্তিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধের উদয়ে ৩ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই সময় তাঁদের ক্যারিয়ার এবং ব্যবসায় ভালো লাভ হবে। দেখে নিন সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী-

Budh Uday 2023

মেষ রাশি
বুধের উদয়ে মেষ রাশির জাতকরা শুভ ফলাফল পাবেন। এই সময়ে ক্যারিয়ারে উন্নতি হবে। আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে পারে। পরিবারে কোনও শুভ কাজ হতে পারে। চাকুরিজীবীরা তাদের ক্যারিয়ারে উন্নতি করবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পুরানো রোগ-ব্যাধি থেকে মুক্তি মিলবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন।

বৃষ রাশি
বুধের উদয়ে এই রাশির জাতকরা ইতিবাচক ফলাফল পাবেন। এই সময়ে আপনার প্রচেষ্টা সফল হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। ক্যারিয়ারে উন্নতি হবে। চাকুরিজীবীরা এই সময়ে ভালো সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা বুধের উদয়ে লাভবান হবেন। এই সময়ে পরিবারের সাপোর্ট পাবেন। ব্যবসায় বৃদ্ধি করতে হলে নতুন কৌশল অবলম্বন করতে হবে। তবেই সাফল্য পাবেন। বিদেশে থাকা জাতকদের ক্যারিয়ারে উন্নতি হবে। অর্থ লাভ হবে। চাকুরিজীবীদের আর্থিক অবস্থা ঠিক থাকবে। ব্যবসায়ীরা বিশ্বে তাদের ব্যবসা বিস্তারে সফল হবেন এবং প্রচুর ধন লাভ হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion