Budh Asta 2023: ১৯ জুন অস্ত যাবে বুধ, খারাপ সময় শুরু ৩ রাশির!

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও গ্রহ রাশি পরিবর্তন করলে, অস্ত ও উদয় হলে মানব জীবনে তার সরাসরি প্রভাব পড়ে। ৭ জুন বৃষ রাশিতে প্রবেশ করেছে বুধ। এর পর ১৯ জুন এই রাশিতে অস্তমিত হতে চলেছে গ্রহের যুবরাজ।

বুধ অস্ত যাওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে ৩ রাশির উপর। এই সময় চাকরি ও ব্যবসায় সমস্যা দেখা দেবে। আর্থিক সংকটেও পড়তে হতে পারে এই জাতকদের। জেনে নিন, কোন কোন রাশির উপর অশুভ প্রভাব দেখা দেবে।

Budh Asta In Taurus On June 2023

বৃষ রাশিতে বুধ অস্ত যাওয়ার প্রভাব
বুধ অস্ত যাওয়ায় বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে একের পর এক ঝঞ্ঝাট লেগেই থাকবে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মানসিকভাবেও সমস্যায় পড়তে পারেন এই জাতকরা। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা কম। সংসারে ঝামেলা চলবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট রাশিতে বুধ অস্ত যাওয়ার প্রভাব
এই জাতকরা ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং আয় বৃদ্ধি, উভয় ক্ষেত্রেই সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় বড়সড় লোকসান হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে না।

সিংহ রাশিতে বুধ অস্ত যাওয়ার প্রভাব
বুধের অস্ত যাওয়ার কারণে সিংহ রাশির উপরও খারাপ প্রভাব দেখা দেবে। ভাগ্যের সঙ্গ পাবেন না। আর্থিক পরিস্থিতিও ভাল থাকবে না।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion