Buddha Purnima 2023: বুদ্ধ পূর্ণিমায় রাশি মিলিয়ে করে নিন এই ছোট্ট কাজ, দূর হবে বাধা-বিপত্তি, আসবে সুখ-সমৃদ্ধি!

সনাতন ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। পূজার্চনা, উপবাস, শুভ কাজের জন্য এই তিথিকে শ্রেষ্ঠ মনে করা হয়। শাস্ত্র মতে, পূর্ণিমা তিথি দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। তাই এই তিথিতে লক্ষ্মী পুজো করলে তাঁর আশীর্বাদ লাভ করা সম্ভব এবং ঘরে সুখ ও সমৃদ্ধিও বজায় থাকে। এ দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস।

আর ক'দিন পরেই বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মের কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনটি। সনাতন ধর্মে গৌতম বুদ্ধকে শ্রী বিষ্ণুর অবতার মনে করা হয়। তাই এই পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর পাশাপাশি বিষ্ণু পুজো করলে ধন ও সুখ লাভের পথ প্রশস্ত হয়। এ দিন রাশি অনুযায়ী কিছু উপায় করলে সুফল পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, কোন রাশির জাতকরা বুদ্ধ পূর্ণিমায় কোন উপায় করবেন।

buddha purnima

মেষ রাশি
বুদ্ধ পূর্ণিমা লক্ষ্মী-নারায়ণের পূজা করা বিশেষ ফলদায়ক হবে। বিষ্ণুকে হলুদের তিলক লাগান এবং মা লক্ষ্মীকে সিঁদুর অর্পণ করুন। এতে ব্যবসায় লাভের পাশাপাশি চাকরিতে পদোন্নতিও হবে।

বৃষ রাশি
এ দিন বুদ্ধ মূর্তির সামনে প্রদীপ জ্বালান এবং বাড়ির মেন দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান। শ্রী বিষ্ণুর পূজা করুন। এই প্রতিকারে জীবনে সুখ, সমৃদ্ধি ফিরবে।

মিথুন রাশি
বুদ্ধ পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে ক্ষীর নিবেদন করুন। পূজার পরে এই ক্ষীর পরিবারের মধ্যে বিতরণ করুন এবং নিজেও গ্রহণ করুন। এই দিনে গঙ্গা স্নান করলেও পুণ্য লাভ হয়।

কর্কট রাশি
বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুকে চন্দনের তিলক লাগান এবং কেশর মেশানো দুধ দিয়ে গোপালকে স্নান করান। এই উপায়ে আর্থিক সঙ্কট দূর হয় এবং জীবনে সমৃদ্ধির দরজা খোলে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকারা এ দিন সত্যনারায়ণের ব্রত কথা শুনুন। ঈশ্বরের কাছে চরণামৃত নিবেদন করুন। ব্রত কথা শোনার পর সবাইকে প্রসাদ বিতরণ করুন। এতে সংসারের আর্থিক অবস্থার উন্নতি হবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা পূর্ণিমার দিনে বাড়িতে যজ্ঞ করতে পারেন। আম কাঠ দিয়ে যজ্ঞ এবং ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনে সর্বদা সুখ, সমৃদ্ধি থাকবে। যজ্ঞের পাশাপাশি অবশ্যই লক্ষ্মী-নারায়ণের পূজা করুন।

তুলা রাশি
তুলা রাশির জাতকরা এ দিন লক্ষ্মী পূজো ও আরতি করুন। দেবীর কাছে লাল ফুল অর্পণ করুন। এতে জীবনে সুখ, সমৃদ্ধি আসবে।

বৃশ্চিক রাশি
এ দিন দেবী লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন এবং শ্রী বিষ্ণুর আরতি করুন। বাড়ির মন্দিরে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। এতে আপনার সংসারে সর্বদা সুখ, সমৃদ্ধি থাকবে।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকারা হলুদ ফুল দিয়ে নারায়ণের পূজো করুন। বিষ্ণু মন্ত্রগুলি জপ করুন। এই প্রতিকারে জীবনের সব সমস্যা দূর হবে এবং সুখ-সমৃদ্ধি ফিরবে।

মকর রাশি
বুদ্ধ পূর্ণিমায় মকর রাশির জাতকরা চন্দ্রকে অর্ঘ্য দিন এবং সংসারের সমৃদ্ধি কামনা করুন। এই প্রতিকারে সংসারে সর্বদা সুখ, সমৃদ্ধি থাকবে। এর পাশাপাশি এ দিন ঘরের সিন্দুকের পূজা করুন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা বুদ্ধ পূর্ণিমায় গরীবদের অন্ন এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করুন। এই দিনে ব্রাহ্মণ ভোজ করানোও ফলদায়ক হবে।

মীন রাশি
এই জাতকরা বুদ্ধ পূর্ণিমার দিন মন্দিরে ভগবান দর্শনের জন্য যান। এই উপায়ে সমস্ত পাপ থেকে মুক্তি মিলবে এবং ঘরে সুখ, সমৃদ্ধি ফিরবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, May 2, 2023, 17:57 [IST]
X
Desktop Bottom Promotion