Buddha purnima 2021 : এবছর কবে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা? জেনে নিন এই দিনটির গুরুত্ব

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন হল বুদ্ধ পূর্ণিমা। তবে কেবলমাত্র ভারতে নয়, বিশ্বের অনেক দেশেই এই উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী পালন হয় বুদ্ধ পূর্ণিমায়। হিন্দুধর্মেও এই দিনটির গুরুত্ব অনেক। প্রতিবছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ জয়ন্তী পালিত হয়। এই কারণে এই দিনটি বৈশাখ পূর্ণিমা নামেও পরিচিত। এই দিনটি বুদ্ধের তিনটি স্মৃতির সঙ্গে জড়িত। এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।

budhha purnima 2021 date

তাহলে জেনে নিন ২০২১ সালে বুদ্ধ পূর্ণিমার তারিখ, সময় এবং কেন এই দিনটিকে এত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।

২০২১ সালের বুদ্ধ পূর্ণিমা তারিখ এবং শুভ সময়

২০২১ সালের বুদ্ধ পূর্ণিমা তারিখ এবং শুভ সময়

বুদ্ধ পূর্ণিমা তারিখ - ২৬ মে, বুধবার

পূর্ণিমা তিথি শুরু - ২৫ মে, রাত ০৮টা ২৯

পূর্ণিমা তিথি শেষ - ২৬ মে, বিকেল ০৪টা ৪৩

বুদ্ধ জয়ন্তীর গুরুত্ব

বুদ্ধ জয়ন্তীর গুরুত্ব

বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র উৎসব। এই দিনটি সনাতন ধর্মের নবম অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মতিথি। মায়াদেবী এবং রাজা শুদ্ধধনের পুত্র তিনি, নেপালের লুম্বিনী নগরে জন্মগ্রহণ করেন। বড় হয়ে ওঠেন কপিলাবস্তু নগরে। রাজপুত্র হিসেবে সমস্ত বিলাসিতায় বড় হয়ে ওঠেন তিনি।

গৌতম বুদ্ধ একজন আধ্যাত্মিক শিক্ষক ছিলেন, যাঁর শিক্ষায় বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। তাঁর শিক্ষা এবং জ্ঞানের কারণে বিশ্বের দরবারে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। সংসারের মায়া তাঁকে আবদ্ধ করতে পারেনি। তিনি দৈহিক ও পার্থিব জীবন ত্যাগ করে সরল, আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছিলেন। বিলাসিতা, রাজধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তিনি। তপস্যায় সিদ্ধিলাভ করেন এবং বৌদ্ধ ধর্মের সূচনা করেন।

বুদ্ধ জয়ন্তীর দিন কী করা হয়?

বুদ্ধ জয়ন্তীর দিন কী করা হয়?

গৌতম বুদ্ধকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। এই কারণে সনাতন ধর্মের লোকেরাও এই দিনে বিশেষ পূজা করেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয় এবং ফুল দিয়ে ঘর সাজানো হয়। এই দিনে অভাবীদের সাহায্য করা উচিত। এই দিনে দান-ধ্যানের বিশেষ গুরুত্ব আছে।

এই বিশেষ দিনে, ভক্তেরা বুদ্ধমন্দিরে যান এবং ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে প্রদীপ জ্বালান, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সাজিয়ে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন।

Story first published: Monday, May 24, 2021, 12:32 [IST]
X
Desktop Bottom Promotion