পয়লা বৈশাখের আগেই আনুন এই গাছ! বাড়িতে আনবে সুখ-সমৃদ্ধি, মিটবে আর্থিক সমস্যা

By Bhagysree Sarkar

হাতে গোনা আর মাত্র কয়েকদিন, এরপরই বাংলা নববর্ষ। ইতিমধ্যে অনেকেই সেরে ফেলেছেন পয়লা বৈশাখের বাজার। পয়লা বৈশাখ মানেই কিন্তু শুধুই নিজের সাজগোজ নয়। গোটা বাড়িকেই সাজিয়ে তোলা। সেই ছোট্টবেলা থেকে মা-ঠাকুমায়েরা চৈত্র শেষ হওয়ার আগে ঘর ঝাড়তে শুরু করতেন।

জ্যোতিষ ও বাস্তু শাস্ত্র মেনে বাড়ির অপ্রয়োজনীয় জিনিস বাড়ির বাইরে ফেলে দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন সহ একাধিক কাজ করে থাকেন। সঙ্গেই সাজিয়ে তোলা হয় বাড়ির বাগান। লাগানো হয় গ্রীষ্মকালীন ফুল গাছ। তবে বাস্তুশাস্ত্র বলছে, বেশ কিছু ফুল গাছ আছে, যা আপনার বাড়িতে শুভ প্রভাব ফেলতে পারে। আপনি কি জানেন কোন ফুল গাছের কথা বলা হচ্ছে?

-

প্রায় মানুষই বাড়িতে ফুল গাছ লাগাতে ভালোবাসেন। ফুল লাগানোর অনেক উপকারিতা রয়েছে। তবে এই ফুল ঘরে লাগালে আপনার ভাগ্য উজ্জ্বল হবে। ঘরে নিয়ে আসবে ইতিবাচক শক্তি। বাস্তুমতে, এই ফুল ঘরে রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এর পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। তাই পয়লা বৈশাখের আগেই এই ছোট একটি কাজ করলে, বাড়িতে আসবে সুখ-সমৃদ্ধি। চলুন দেখে নেওয়া যাক-

হিবিস্কাস বা জবা: জবা ফুল মা দুর্গা এবং ভগবান গণেশের অত্যন্ত প্রিয়। জ্যোতিষবিদরা বলেন, বাড়িতে এই ফুল লাগালে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এবং নেতিবাচক শক্তি দূর হয়।

মোগরা বা জুঁই: সাধারণত, গ্রীষ্মে ফোটে জুঁই ফুল, যা দেবী লক্ষ্মী ও সরস্বতীর অত্যন্ত প্রিয়। বলা হয়, এই ফুল ঘরে সুখ, সমৃদ্ধি ও সম্পদ নিয়ে আসে। এর সুবাস রাগ প্রশমিত করে। । এই ফুল ঘরে জ্ঞান ও বুদ্ধির প্রবাহ বাড়ায়।

গাঁদা: গাঁদা ফুল দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। এই ফুল ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় এবং নেতিবাচক শক্তি দূর করে।

গোলাপ: সাধারণত গোলাপ ফুল ভালোবাসার প্রতীক। এই ফুল বাড়িতে প্রেম এবং স্নেহের পরিবেশ তৈরি করে। এই ফুল আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে।

বাস্তুমতে এই গাছগুলি লাগানোর বিশেষ কিছু দিক সম্পর্কে বলা হয়েছে। যেমন-
. যেকোনও ফুলই পূর্ব দিকে রাখতে হবে, কারণ এই দিক জ্ঞান ও বুদ্ধিমত্তার জন্য শুভ। পদ্ম, জুঁই জাতীয় ফুল এদিক দিয়ে রাখা যেতে পারে।
. উত্তর দিক সম্পদ ও সমৃদ্ধির জন্য শুভ। জবা এবং গাঁদা জাতীয় ফুল এই দিকে রাখা যেতে পারে।
. পশ্চিম দিক প্রেম এবং স্নেহের জন্য শুভ। এইদিকে গোলাপের মতো ফুল রাখা যেতে পারে।
তবে এই সমস্ত ফুল লাগালেই হল না, ফুলের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি ফুল সবসময় তাজা রাখবেন। ফুলে নিয়মিত জল দেবেন।এই সমস্ত ফুল সূর্যের আলোতে রাখুন। সঙ্গেই ঘর থেকে শুকনো ফুল ফেলে দিন। পয়লা বৈশাখের শুভ দিনের আগেই বাড়িতে আনুন এই সমস্ত ফুলের গাছ, যা আপনাকে ও আপনার পরিবারের মঙ্গল করবে।

Story first published: Monday, April 8, 2024, 17:39 [IST]
X
Desktop Bottom Promotion