Durga Puja 2023: দুর্গা পুজোয় ঘরে আনুন এই ৬ জিনিস, দেবীর আশীর্বাদে ফিরবে সৌভাগ্য!

প্রতি বছর শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে নবমী তিথি পর্যন্ত পালিত হয় দুর্গাপুজো। এ সময়ে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয়। এ সময় ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি।

শাস্ত্র মতে, নবরাত্রির সময় কয়েকটি সামগ্রী ঘরে নিয়ে আসতে পারলে দেবী দুর্গা আপনার উপর তুষ্ট হবেন। দেবীর আশীর্বাদে সৌভাগ্য ফিরবে। আসুন দেখে নেওয়া যাক, দুর্গাপুজোয় ঘরে কী কী জিনিস ঘরে নিয়ে আসা অত্যন্ত শুভ।

Durga Puja 2023

ময়ূরের পালক

ময়ূরের পালক ঘরে রাখা অত্যন্ত শুভ বলে মানা হয়। এর ফলে বাড়ির বাস্তুদোষ কেটে যায় বলে বিশ্বাস। তাই এই দুর্গা পুজোয় বাড়িতে ময়ূরের পালক নিয়ে আসুন। এ ছাড়া, বাচ্চাদের ঘরে ময়ূরের পালক রাখতে পারেন, তাহলে তাদের পড়াশোনায় মন বসবে বলে জানাচ্ছেন বাস্তুবিশেষজ্ঞরা।

তুলসী গাছ

হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সকাল, সন্ধ্যে তুলসী পুজোর বিধান রয়েছে শাস্ত্রে। বিভিন্ন পূজার্চনায় তুলসী ব্যবহার করা হয়। পুজোর প্রসাদে এবং চরণামৃতে তুলসী পাতা দেওয়া হয়। এই দুর্গা পুজোয় বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন। এতে মা দুর্গা প্রসন্ন হবেন।

অপরাজিতা গাছ

অপরাজিতা গাছও শাস্ত্রে খুব শুভ বলে মানা হয়। পুজোর সময় অপরাজিতা গাছের শিকড় ঘরে নিয়ে আসুন। একটি ছোটো রূপোর কৌটোয় অপরাজিতা গাছের ওই শিকড় ভরে তা আলমারির লকারে রেখে দিন। এতে দেবী দুর্গার আশীর্বাদ সর্বদা বজায় থাকবে এবং ধনসম্পদ বৃদ্ধি পাবে।

সাদা বস্তু

শাস্ত্র মতে, দুর্গা পুজোর প্রথম দিনে বাড়িতে সাদা কোনও জিনিস আনলে সংসারে সুখ-সমৃদ্ধি উপচে পড়ে। এর ফলে পরিবারের উপর থেকে সব দুর্যোগ কেটে যায়। সাদা মিষ্টি, সাদা চাল, সাদা কাপড়ের মতো কোনও জিনিস আনতে পারেন।

সোনা রুপোর কয়েন

দুর্গা পুজোর সময় ঘরে সোনা অথবা রুপোর কয়েন আনা শুভ বলে মনে করা হয়। এই কয়েনে লক্ষ্মী-গণেশের ছবি চিত্রিত থাকলে আরও ভালো হয়। টাকা রাখার ব্যাগে এই কয়েন রাখুন। এতে পরিবারের উপর সর্বদা মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে।

কলা গাছ

দুর্গা পুজোর সময় বাড়িতে কলার গাছ লাগাতে পারেন। এই গাছের পুজো করলে সমৃদ্ধি লাভ হয়। গাছে রোজ জল দিন। বৃহস্পতিবার দিন এই গাছে দুধও ঢালতে পারেন। এতে আর্থিক সমস্যা দূর হয়। ধনসম্পদ বৃদ্ধি পায়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, October 14, 2023, 16:06 [IST]
X
Desktop Bottom Promotion