Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Bhai Phota Gift Ideas: ভাইফোঁটায় বোনকে কী উপহার দেবেন? জেনে নিন রাশি অনুযায়ী
Bhai Phota Gift Ideas According to Zodiac Sign: আজ ভাইফোঁটা। ভাই ও বোনের ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে এই উত্সব। ভাইয়ের মঙ্গল কামনা করে এ দিন তাঁর কপালে ফোঁটা কেটে দেন বোনেরা। তারপর মিষ্টিমুখ আর উপহার আদান-প্রদানের পর্ব চলে।
জ্যোতিষশাস্ত্র বলছে, বোনের রাশির অনুযায়ী তাকে উপহার দেওয়া খুব শুভ। জেনে নিন, মেষ থেকে মীন পর্যন্ত সব রাশির বোনেদের জন্য আদর্শ উপহার কী হতে পারে।

মেষ রাশি
মেষ রাশির অধিপতি হল লাল গ্রহ মঙ্গল। আপনার বোন মেষ রাশির জাতক হলে তাকে জিংক-এর তৈরি কোনও জিনিস বা লাল রঙের পোশাক উপহার হিসেবে দিতে পারেন।
বৃষ রাশি
শুক্র হল বৃষ রাশির অধিপতি। এই ভাইফোঁটায় বোনকে সাদা রঙের কোনও উপহার দিতে পারেন। সাদা পোশাক বা রূপোর গয়না দেওয়া সবচেয়ে ভালো।
মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। মিথুন রাশির বোনেদের ভাইফোঁটায় সবুজ রঙের পোশাক বা কোনও জিনিস উপহার দেওয়া যেতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের উপর চন্দ্রের প্রভাব থাকে। সাদা রঙের পোশাক, গয়না উপহার দেওয়া শুভ হবে।
সিংহ রাশি
গ্রহের রাজা সূর্য হল সিংহ রাশির অধিপতি। আপনার বোন যদি সিংহের জাতিকা হন, তাহলে এই ভাঁইফোটায় সোনার কিছু উপহার দিন। গেরুয়া বা কমলা রঙের উপহারও দিতে পারেন।
কন্যা রাশি
কন্যা রাশির উপরে বুধের প্রভাব থাকে। কন্যা রাশির বোনেদের পান্নার আংটি, বই বা গণেশের প্রতিমা উপহার হিসেবে দেওয়া শুভ হবে।
তুলা রাশি
শুক্র তুলা রাশির অধিপতি গ্রহ। এই ভাইফোঁটায় বোনকে রূপোর গয়না অথবা সাদা রেশমের পোশাক দিতে পারেন।
বৃশ্চিক রাশি
মঙ্গলের প্রভাব থাকে বৃশ্চিক রাশির জাতকদের উপর। এই জাতিকাদের লাল রঙের পোশাক, লাল মিষ্টি উপহার দেওয়া শুভ।
ধনু রাশি
ধনু রাশির অধিপতি হল বৃহস্পতি। আপনার বোন এই রাশির জাতিকা হলে তাকে হলুদ বা গেরুয়া রঙের পোশাক কিংবা অন্য কিছু উপহার দিন।
মকর রাশি
মকর রাশির গ্রহাধিপতি হল শনি। এই রাশির বোনেদের মোবাইল বা অন্য কোনও গ্যাজেট উপহার হিসেবে দেওয়া যেতে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতিও শনি। শনির প্রিয় রং কালো। তাই বোনকে কালো রঙের পোশাক বা অন্য কোনও জিনিস উপহার দিতে পারেন।
মীন রাশি
বৃহস্পতি গ্রহ হল মীন রাশির অধিপতি। এবার ভাইফোঁটায় তামার কোনও জিনিস বোনকে উপহার দিতে পারেন। হলুদ রঙের জিনিস দেওয়াও উপকারী হবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications