Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Bhai Phota 2022 : এ বছর কবে, কোন সময়ে দেবেন ভাইফোঁটা? দেখে নিন তিথি ও শুভক্ষণ
পঞ্জিকা মতে, কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতেই প্রতি বছর ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা পালিত হয়। এ দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা এঁকে তাঁদের দীর্ঘায়ু ও সুখ, সাফল্য, সমৃদ্ধি কামনা করেন, অন্যদিকে ভাইরাও বোনেদের প্রতি স্নেহ বর্ষণ করে থাকেন। এই বিশেষ রীতি পালনের জন্যও আছে নির্দিষ্ট তিথি ও শুভক্ষণ। যদিও এই বছর দীপাবলির পরের দিন সূর্যগ্রহণ থাকায় কত তারিখে ভাইফোঁটা পালিত হবে, তা নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, ২০২২ সালের ভাইফোঁটার তিথি, শুভ মুহূর্ত সম্পর্কে -

ভাইফোঁটার তিথি ও শুভক্ষণ
এ বছর অক্টোবর মাসের ২৬ ও ২৭ তারিখ মিলিয়ে পড়েছে ভাইফোঁটার তিথি।
কার্তিক মাসের শুক্লা প্রতিপদের সময় শুরু হয়েছে ২৫ অক্টোবর, বিকেল ৪টে ১৮ মিনিটে।
প্রতিপদ শেষ - ২৬ অক্টোবর, দুপুর ২টো ৪২ মিনিটে।
দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার সময় শুরু - ২৬ অক্টোবর, দুপুর ২টো ৪২ মিনিটে।
দ্বিতীয়া তিথি শেষ - ২৭ অক্টোবর, দুপুর ১২টা ৪২ মিনিটে।
ভাইফোঁটার পৌরাণিক কাহিনী
পৌরাণিক কাহিনী অনুসারে, ভগবান সূর্য ও তাঁর পত্নী সন্ধ্যার সন্তান ছিলেন ধর্মরাজ যম ও যমুনা। কিন্তু সূর্যের তেজ সহ্য করতে না পারায় সন্ধ্যাদেবী তাঁর সন্তানদের রেখে মাতৃগৃহে চলে যান। যমরাজ ও যমুনা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হন, কিন্তু ভাই-বোন উভয়ের মধ্যে অনেক ভালোবাসা ছিল, তারা একে অপরের দেখভাল করত। যমুনার বিয়ে হওয়ার পর তিনি ভাই যমকে বহুবার বাড়িতে নিমন্ত্রণ করতেন, কিন্তু তিনি যান নি। বহুদিন পর দ্বিতীয়ার দিনে ধর্মরাজ যম বোনের বাড়িতে যান। ভাইয়ের বাড়িতে আসার আনন্দে, যমুনা তাঁর ভাইকে খুব আদর আপ্যায়ন করেন এবং যমের কপালে ফোঁটা লাগিয়ে তাঁর পূজা করেন। তারপর যমুনা তাঁর দাদার কাছে আশীর্বাদ চান। আশীর্বাদ স্বরূপ যমরাজ বলেন, যে ভাই এই বিশেষ তিথিতে তাঁর বোনের বাড়ি গিয়ে তাঁর হাতের রান্না গ্রহণ করবেন, তাঁর অকাল মৃত্যুর ভয় থাকবে না। সেই দিন থেকেই পালিত হয়ে আসছে ভাইফোঁটার উৎসব। শাস্ত্র মতে এই বিশেষ তিথি, যম দ্বিতীয়া নামেও পরিচিত।
Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।



Click it and Unblock the Notifications