Bhadra Rajyog 2023: অক্টোবরে তৈরি হবে ভদ্র রাজযোগ, দারুণ উন্নতি হবে ৩ রাশির!

Bhadra Rajyog 2023: জ্যোতিষ গণনা অনুসারে, বর্তমানে সূর্যের রাশি সিংহে বিরাজ করছে গ্রহের রাজকুমার বুধ। তবে খুব শীঘ্রই স্বরাশি কন্যায় গোচর করতে চলেছে এই গ্রহ। অক্টোবর মাসের প্রথম দিন থেকেই কন্যায় অবস্থান করবে বুধ। এর ফলে তৈরি হবে ভদ্র রাজযোগ।

পয়লা অক্টোবর থেকে সৃষ্ট ভদ্র রাজযোগ তিন রাশির জন্য সবচেয়ে বেশি লাভদায়ক হতে চলেছে। এই সময় আকস্মিক ধন লাভ সম্ভব। চাকরি, ব্যবসায়ও সাফল্য লাভ হবে। জেনে নিন কোন তিন রাশি রয়েছে এই তালিকায়।

Bhadra Rajyog 2023

মিথুন রাশি (Gemini)

ভদ্র রাজযোগ মিথুন রাশির জাতকদের জন্য ফলদায়ক হবে। এই সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে। আর্থিক লাভ হবে। পারিবারিক সমস্যা দূর হবে। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। ক্যারিয়ার ও ব্যবসায় সাফল্য লাভ করতে পারেন মিথুন রাশির জাতকরা।

সিংহ রাশি (Leo)

সিংহ রাশির জাতকরা ভদ্র রাজযোগ ভাল ফলাফল পাবেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। আয় বৃদ্ধি হবে। এই সময় অর্থ বিনিয়োগ করে থাকলে তাতে ভাল লাভ হবে। শেয়ার বাজার, বেটিং ও লটারির মাধ্যমে ধন লাভ সম্ভব।

মীন রাশি (Pisces)

ভদ্র রাজযোগে মীন রাশির জাতকরা শুভ ফলাফল পাবেন। এই সময়ে সন্তান সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন। আকস্মিক ধন লাভের যোগ রয়েছে। অবিবাহিত জাতক জাতিকারা বিয়ের প্রস্তাব পাবেন। দাম্পত্য় জীবনে সুখ, শান্তি থাকবে। ক্যারিয়ারের ক্ষেত্রে অসাধারণ সুযোগ আসবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করেন, তাঁদের ভাল লাভ হবে এই সময়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, August 26, 2023, 13:10 [IST]
X
Desktop Bottom Promotion