Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সুপারির টোটকাতেই দূর হবে বাধা-বিপত্তি, ক্যারিয়ারে আসবে সাফল্য!
হিন্দু ধর্মে সুপারিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পূজার্চনা ছাড়াও যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় সুপারি। জ্যোতিষশাস্ত্র মতে, সুপারি দিয়ে কিছু টোটকা করতে পারলে দূর হয় সকল বাধা-বিপত্তি এবং জীবনে সুখ-সমৃদ্ধি ফেরে। তবে চলুন জেনে নেওয়া যাক, সৌভাগ্য ফেরাতে কী ভাবে সুপারি ব্যবহার করবেন।

১) চাকরি ও ব্যবসায় উন্নতি করার জন্য একটা লাল কাপড়ে সাতটা সুপারি, সাতটা পান, গোটা হলুদ ও এক টাকার কয়েন বেঁধে আপনার কর্মক্ষেত্রে রেখে দিন। ফল পাবেন হাতেনাতে!
২) বিশ্বাস করা হয়, সুপারি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে সুপারি অর্পণ করুন। এর ফলে সংসারে সুখ-শান্তি বজায় থাকে।
৩) এক টুকরো লাল কাপড়ে একটা পান, একটা সুপারিতে সিঁদুর লাগিয়ে ও একটা এক টাকার কয়েন একসঙ্গে বেঁধে বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন। এই টোটকায় সংসারের নানা সমস্যা দূর হয়।
৪) একটা লাল সুতোয় সুপারি বেঁধে নিজের মানিব্যাগে রেখে দিন। এই টোটকায় কোনও দিন আর্থিক অনটন দেখা দেবে না।
৫) ভগবান গণেশেরও খুব প্রিয় সুপারি। তাই সুপারি এবং কালো তিল একসঙ্গে গণেশের চরণে অর্পণ করুন। এতে গণেশের কৃপা পাওয়া যাবে। এর পাশাপাশি ধনসম্পদ বৃদ্ধি হবে এবং জীবনের সকল দুঃখ-কষ্ট দূর হবে।
৬) আপনার সন্তানের কি লেখাপড়ায় মনোযোগ নেই? তাহলে এক টুকরো সাদা কাপড়ে একটা সুপারি, একটা পান, গোটা হলুদ ও এক টাকার কয়েন বেঁধে তার পড়ার জায়গায় রেখে দিন। এতে সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়বে।
৭) নজরদোষ দূর করতে সুপারির টোটকা খুবই কার্যকর। যদি বাড়ির কারুর উপর কুনজর লেগে থাকে, তবে সেই ব্যক্তির মাথা থেকে ৭ বার সুপারি ঘুরিয়ে যজ্ঞে পুড়িয়ে দিন। এতে অশুভ দৃষ্টি দূর হয়।
৮) কোনও বিশেষ কাজে যাওয়ার আগে একটি লাল কাপড়ে সুপারি ও লবঙ্গ রেখে ওঁ গণ গণপতয়ে নমঃ জপ করুন। এতে আপনার সকল কাজ যথাসময়ে সম্পন্ন হবে।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications