Durga Puja 2023: দুর্গা পুজোয় করুন পান পাতার এই টোটকা, আয় বৃদ্ধি হবে, ফিরবে সৌভাগ্য!

আজ দেবীপক্ষের তৃতীয়া। পুজো কমিটিগুলির লাস্ট মিনিটের প্রস্তুতি একেবারে তুঙ্গে। যদিও ঠাকুর দেখা মহালয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছে। বাঙালীর উৎসব আগে থেকে শুরু হলেও, আসল পুজো কিন্তু শুরু হয় ষষ্ঠী তিথিতে দেবীর বোধনের মধ্য দিয়ে।

পুজোর সময় ভক্তিভরে মায়ের আরাধনা করার পাশাপাশি, মা দুর্গার আশীর্বাদ পেতে বেশ কিছু উপায়ও করতে পারেন। শাস্ত্র মতে, নবরাত্রি ও দুর্গাপুজোয় পান পাতার কিছু উপায় করলে সুফল পেতে পারেন। জেনে নিন, কোন কোন উপায়ে দুর্গাকে প্রসন্ন করবেন।

Durga Puja

আর্থিক উন্নতি করার উপায়

নবরাত্রি বা দুর্গা পুজোর সময় পরপর পাঁচ দিন মা দুর্গার কাছে একটি পান পাতা নিবেদন করুন। এই পান পাতায় দেবী দুর্গার বীজ মন্ত্র লিখে নিবেদন করুন। মন্ত্রটি হল - ওঁ হীম ক্লীম চামুণ্ডায়ৈ বিচ্চে নমঃ। নবমীর দিন এই পান তুলে নিয়ে একটা লাল কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন।

ব্যবসা ও চাকরিতে সাফল্য পাওয়ার উপায়

চাকরি বা ব্যবসায় সাফল্য না পেলে, দুর্গা পুজোর সময় প্রতি সন্ধ্যায় মা দুর্গাকে এক খিলি পান নিবেদন করুন। এর ফলে লাভবান হবেন।

সাফল্য লাভের উপায়

জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভের জন্য, পুজোর সময় পান পাতা নিয়ে তার দু-দিকে সর্ষে তেল লাগিয়ে নিন। সন্ধ্যায় মা দুর্গার কাছে এই পান পাতা নিবেদন করুন। পুজোর শেষ দিনে এই পাতা নিয়ে দুর্গা মন্দিরের পিছনে রাখতে হবে।

ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ানোর উপায়

ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করার জন্য, দুর্গা পুজোর প্রতিদিন মা দুর্গার কাছে পান পাতার সঙ্গে কেশর নিবেদন করা উচিত। এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, October 17, 2023, 18:00 [IST]
X
Desktop Bottom Promotion