Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঠাকুরঘরে পূর্বপুরুষের ছবি রেখেছেন? অজান্তেই নিজের ক্ষতি ডেকে আনছেন!
প্রত্যেকের বাড়িতেই তাঁদের পূর্বপুরুষের ছবি থাকে। প্রচলিত বিশ্বাস, ঘরে পিতৃপুরুষের ছবি রাখলে সুখ-সমৃদ্ধি বজায় থাকে, সেই সঙ্গে পরিবারের সকলের ওপর পিতৃপুরুষের আশীর্বাদও থাকে। তবে ভুল দিকে পূর্বপুরুষের ছবি রাখলে পরিবারের উপর অশুভ প্রভাব দেখা দেয়। এর ফলে সংসারে সুখ-শান্তি কমতে শুরু করে।
পূর্বপুরুষদের ছবি কোথায় কী ভাবে লাগানো উচিত, সে বিষয়ে বাস্তু শাস্ত্রে নির্দিষ্ট কিছু নিয়মের উল্লেখ রয়েছে। যেগুলি মেনে চললে সংসারে থাকবে না কোনও অভাব। জেনে নিন, বাস্তু মতে বাড়ির কোন স্থানে ও কী ভাবে পূর্বপুরুষদের ছবি রাখা উচিত।

বেডরুমে মৃত ব্যক্তির ছবি রাখবেন না
বাস্তু মতে, পিতৃপুরুষের ছবি কখনই শোওয়ার ঘরে, রান্নাঘরে বা ড্রয়িংরুমে রাখা উচিত নয়। এতে সংসারের সুখ, শান্তি বিঘ্নিত হয়। ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে।
পূজা ঘরে পূর্বপুরুষের ছবি রাখা অশুভ
অনেকেই ঠাকুরঘরে পূর্বপুরুষদের ছবি রাখেন। কিন্তু বাস্তু বলছে, ঠাকুরঘরে মৃত ব্যক্তির ছবি রাখা অত্য়ন্ত অশুভ। এর ফলে দেব-দেবীরা ক্ষুব্ধ হন। তাই ভুলেও বাড়ির পূজার স্থানে পূর্বপুরুষের ছবি রাখবেন না।
জীবিত ব্যক্তির পাশে ছবি লাগাবেন না
পরিবারের জীবিত সদস্যদের ছবির কাছে কখনই মৃত ব্যক্তি বা পূর্বপুরুষের ছবি রাখা উচিত নয়। মনে করা হয়, এর ফলে পরিবারের সদস্যরা ঘন ঘন অসুস্থ হতে থাকে এবং বাড়িতে নেতিবাচক শক্তির মাত্রা বাড়তে শুরু করে।
এই দিকে মৃত ব্যক্তির ছবি রাখুন
বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে পূর্বপুরুষের ছবি লাগানো অশুভ। বাস্তুশাস্ত্র অনুসারে, পূর্বপুরুষদের ছবি সবসময় উত্তর দিকে রাখা উচিত। এর ফলে তাঁদের দৃষ্টি দক্ষিণ দিকে থাকে। এতে জীবনে দুঃখ-দুর্দশা ও অকাল মৃত্যুর ভয় দূর হয়। উল্লেখ্য, দক্ষিণ দিককে যম এবং পূর্বপুরুষের দিক বলা হয়।
আবার পশ্চিম ও দক্ষিণের দেওয়ালে কখনই পিতৃপুরুষদের ছবি লাগানো উচিত নয়। এতে ঘরের সুখ-সমৃদ্ধি নষ্ট হতে পারে।
ঘরের মাঝখানে ছবি রাখবেন না
বাস্তু মতে, বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ মধ্যভাগে পূর্বপুরুষদের ছবি লাগানো উচিত নয়। এর ফলে জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকে। মান-সম্মান কমতে পারে।
বহিরাগত কেউ পূর্বপুরুষের ছবি দেখা অশুভ
পূর্বপুরুষদের ছবি এমন জায়গায় রাখুন, যাতে বাইরের লোকেরা তা দেখতে না পায়। বিশ্বাস করা হয়, বহিরাগত কোনও ব্যক্তি যদি পূর্বপুরুষের ছবি দেখেন, তাহলে ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তাই বাড়ির বসার ঘরে কখনই পূর্বপুরুষের ছবি রাখবেন না। বাড়িতে আগত অতিথিদের চোখ যাবে না এমন স্থানে পূর্বপুরুষের ছবি লাগান।
একের বেশি ছবি রাখবেন না
অনেক বাড়িতেই একই মৃত ব্যক্তির অনেকগুলো ছবি বাড়ির বিভিন্ন জায়গায় লাগানো থাকে। বাস্তু বলছে, একই পূর্বপুরুষের ছবি একটার বেশি ঘরে রাখা উচিত নয়। এতে পিতৃপুরুষেরা ক্ষুব্ধ হন এবং গৃহে কলহ ও অশান্তি শুরু হয়।
পিতৃপুরুষের ছবি ঝুলিয়ে রাখবেন না
বাস্তুশাস্ত্র অনুযায়ী, পিতৃপুরুষদের ছবি কখনও দেওয়ালে ঝুলিয়ে রাখতে নেই। এতে করে পিতৃপুরুষদের অপমান হয় এবং তাঁদের আশীর্বাদ পাওয়া যায় না, পাশাপাশি পিতৃ দোষও হয়। এর পরিবর্তে ছবিগুলি একটি ফ্রেমে করে শেলফ বা আলমারিতে রাখা উচিত।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
