Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Bengali New Year 2023: বৈশাখ মাসে ভুলেও করবেন না এই কাজ, নারায়ণের রোষে ছারখার হবে জীবন!
Spirituality
oi-Purabi Jana
By Purabi Jana
Dos and Don'ts During Boishakh Month in Bengali: পয়লা বৈশাখ। পুরানো দুঃখ-কষ্ট সব ভুলে নতুনকে বরণ করে নেওয়ার দিন। বাংলা নতুন বছরের শুরুর দিনটি সব দিক থেকে শুভ সূচনার দিন হিসেবে ধরা হয়। বাংলা নতুন বছরের আবাহনে বাঙালির উন্মাদনা কম নয়। বাঙালিদের কাছে পয়লা বৈশাখ হল অন্যতম গুরুত্বপূর্ণ উত্সব।
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ এপ্রিল ২০২৩ থেকে শুরু হবে বৈশাখ মাস, চলবে ১৪ মে ২০২৩ পর্যন্ত। হিন্দু ধর্মে যেমন শ্রাবণ হল শিবের মাস, তেমনই বৈশাখ হল শ্রী বিষ্ণুর মাস। এই মাসে গঙ্গাস্নান, দরিদ্র সেবা, পূজার্চনা, দান-ধ্যান, মন্ত্রপাঠ করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। জেনে নিন বৈশাখ মাসে কী করতে হয় এবং কী করতে নেই।

বৈশাখ মাসে কী করবেন
- বৈশাখ মাস থেকেই শুরু হয় গ্রীষ্মকাল। তাপদাহে হাঁসফাঁস অবস্থা হয় মানুষজনের। তাই এই সময় পথচারীদের জল খাওয়ান। তৃষ্ণার্ত ব্যাক্তিকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়।
- বৈশাখ মাসে পশু-পাখিরদের জন্যও খাবার জলের ব্যবস্থা করুন। প্রচণ্ড গরমে নদী-নালা, খাল-বিল সব শুকিয়ে যায়। জলের অভাবে কষ্ট পায় পশু-পাখিও। তাই এই সময় পশু-পাখিদেরও জল খাওয়ান।
- হিন্দু শাস্ত্র মতে, এই মাসে জল দান করলে চারধাম যাত্রা এবং রাজসূয় যজ্ঞ করার সমান পূণ্যফল লাভ হয়।
- বৈশাখ মাসে ছাতা, পাখা, জুতো, চপ্পল দান করা খুব শুভ বলে মনে করা হয়। বিশালাকার গাছের সেবাও করা উচিত এই সময়।
- বৈশাখ মাসে শ্রী বিষ্ণুর আরাধনা করলে বিশেষ পূণ্যফল লাভ হয়। এ মাসে ভগবান বিষ্ণু নানা অবতারে আবির্ভূত হয়েছেন। প্রতিদিন ১১ বার 'ওঁ মাধবায় নমঃ' মন্ত্রটি জপ করুন। এতে সংসারের যাবতীয় দুঃখ-দুর্দশা দূর হয়।
- এই মাসেই পড়ে পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া। মা লক্ষ্মীকে প্রসন্ন করতে অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রুপোর সামগ্রী কিনুন। এ ছাড়া, বৈশাখ মাসে জমি, বাড়ি, গাড়ি কেনাও খুব শুভ।
বৈশাখ মাসে কী করবেন না
- বৈশাখ মাসে জল নষ্ট করলে দেবতারা রুষ্ট হন। তাই ভুলেও জলের অপচয় করবেন না।
- বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না এই মাসে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে, ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন।
- বেশি তেল-মশলাদার খাবার খাবেন না। কারণ প্রচণ্ড গরমে শরীর খারাপ হয়ে যেতে পারে।
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
Read more about: baisakh month boishakh month baishakh month poila boishakh poila boisakh poila baisakh poila baishakh pohela baishakh বৈশাখ বৈশাখ মাস পয়লা বৈশাখ পহেলা বৈশাখ নববর্ষ
English summary



Click it and Unblock the Notifications