Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mahashivratri 2023: বেল পাতার এই ৫ টোটকাতেই দূর হবে আর্থিক সংকট, জীবনে ফিরবে সুখ-সমৃদ্ধি!
শাস্ত্র মতে, বেল পাতা ছাড়া সম্পন্ন হয় না শিব পুজো। শিবলিঙ্গে এক ঘট জল ও বেলপাতা অর্পণ করলেই ভোলানাথ প্রসন্ন হন এবং ভক্তদের মনোস্কামনা পূর্ণ করেন। তবে খেয়াল রাখবেন বেল পাতা যেন অবশ্যই তিনটি পত্রযুক্ত এবং একেবারে নিখুঁত হয়। কাটা-ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেল পাতা একেবারেই নিবেদন করা ঠিক নয়।
কথিত আছে, শিবলিঙ্গে বেল পাতা নিবেদন করলে সকল দুঃখ-দুর্দশা দূর হয়। বেল পাতার বিশেষ কিছু টোটকা সঠিক নিয়ম অনুসারে করতে পারলে জীবনে সব দিক থেকে খুব ভালো থাকা যায়।

ক্ষীর ও ঘি দান করুন
বেল গাছে মহাদেবের বাস বলে মনে করা হয়। শিবরাত্রিতে বেল গাছের নীচে দাঁড়িয়ে ক্ষীর ও ঘি দান করলে মহালক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এর ফলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। সকল কাজে সাফল্য লাভ হয়।
বেল গাছে প্রদীপ জ্বালান
শিব পুরাণ অনুসারে, বেল গাছ হল মহাদেবের রূপ। তাই ভক্তিভরে এই গাছের পুজো করুন। শিবরাত্রির সন্ধ্যায় বেল গাছের কাছে প্রদীপ জ্বালান। এতে মহাদেবের কৃপায় মনের সকল ইচ্ছা মহাদেব পূরণ হবে।
টাকা রাখার জায়গায় বেল পাতা রাখুন
শিবলিঙ্গে থাকা বেল পত্র টাকা রাখার স্থানে রাখলে ধন-ধান্যে ভরে ওঠে সংসার। শিবলিঙ্গে রাখা বেলপত্র থেকে যে কোনও তিনটি বেলপত্র নিয়ে তাতে চন্দন দিয়ে ওঁ নমঃ শিবায় লিখুন। এবার এই বেলপত্রগুলি আপনার টাকা রাখার জায়গায় রাখুন। এতে আর্থিক সংকট দূর হবে এবং আটকে থাকা অর্থও ফেরত আসবে। তাছাড়া, বেল গাছের পূজা করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ধন-সম্পদ লাভ হয়।
প্রতি সোমবার এই উপায় করুন
প্রতি সোমবার শিবলিঙ্গে ৫টি বেল পাতা নিবেদন করুন। পূজা শেষ হওয়ার পরে এই বেল পাতাগুলি পার্সে রাখুন। প্রতি সোমবার এটি করুন। নতুন বেল পাতা পার্সে রাখার সময়, আগের বেল পাতাগুলি জলে ভাসিয়ে দেবেন। সঠিক নিয়ম মেনে এই উপায় করলে আপনার পার্স টাকায় পূর্ণ থাকবে এবং ক্যারিয়ারে উন্নতি হবে।
কোন দিকে বেল গাছ লাগাবেন?
মহাশিবরাত্রি উপলক্ষে আপনার বাড়িতে বেল গাছের চারা লাগাতে পারেন। এতে মহাদেব আপনার উপর সন্তুষ্ট হবেন। বেল গাছ লাগালে মা লক্ষ্মীও সন্তুষ্ট হন। বাড়ির উত্তর-দক্ষিণ দিকে এই গাছ লাগানো সবচেয়ে শুভ। এছাড়া, বাড়ির উত্তর-পশ্চিম দিকে এই গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications