Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গণেশ চতুর্থীর জন্য মূর্তি কেনার আগে এই বিষয়গুলি অবশ্যই জানুন, না জানলেই বিপদ
হাতে গোনা আর মাত্র কয়েক দিন, তারপরই গণেশ চতুর্থী। বাধা দূরকারী ভগবান গণেশের জন্মবার্ষিকী এদিন। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে ভগবান গণেশের জন্ম হয়েছিল বলে ধর্মীয় বিশ্বাস। এই দিন থেকে গণেশ চতুর্থীর উৎসবটি ১০ দিন ধরে মহা আড়ম্বর এবং প্রদর্শনের সঙ্গে উদযাপিত হয়। গণপতি বাপ্পার বন্দনায় মেতে উঠবে গোটা দেশ। বিশেষ করে মহারাষ্ট্র, ওড়িশা, গোয়া সহ ভারতের দক্ষিণের রাজ্যগুলি।
এবছর ৬ই সেপ্টেম্বর প্রতি ঘরে ঘরে পূজিত হবেন সিদ্ধিদাতা গণেশ। এই দিনে বাপ্পাকে নানান আচার-নিয়মের সঙ্গে পুজো করা হয়। এদিন অনেক জায়গায় এবং বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করা হয়। হিন্দু ধর্মে গণেশকে প্রথম পূজ্য দেবতার স্থান প্রদান করা হয়েছে। বলা হয়, গণেশ পুজো না করে কোনও কাজ, অনুষ্ঠান বা উৎসবের সূচনা করা হয় না। বাপ্পা আবার বিঘ্নহর্তাও। তাই যে কোনও শুভ কাজের আগে গণেশ পুজো করলে সেই কাজ ভালো ভাবে সম্পন্ন হয়। তবে গণেশের মূর্তি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত। সেগুলি কি আপনি জানেন?

এবছর গণেশ চতুর্থী ৬ই সেপ্টেম্বর বিকেল ৩টে ১ মিনিটে শুরু হবে এবং ১৭ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টা ৩৭ মিনিটে শেষ হবে। প্রতি বছর গণেশ চতুর্থীর উৎসবের সময় অনেক জায়গায় প্রতিমা স্থাপন করা হয়। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় এই উৎসব পালিত হয়। এই উৎসবে ঘরে বা বাইরে প্যান্ডেলে গণেশের মূর্তি স্থাপন করা হয়। অনেক বাড়িতে গণেশের মূর্তিও স্থাপন করা হয়। আসুন জেনে নিই গণেশ চতুর্থীর মূর্তি কেনার আগে কী কী বিষয় মাথায় রাখা উচিত।
- গণেশ চতুর্থীতে মূর্তি কেনার সময় খেয়াল রাখবেন তা যেন মাটির তৈরি। মাটির মূর্তি পুজোর জন্য শুভ বলে মনে করা হয়।
- শাস্ত্র মতে, বসে থাকা মুদ্রা ও বাঁ দিকে ঝুকে থাকা শূড় রয়েছে এমন গণেশ মূর্তি কেনা উচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গণেশের এমন মূতি আনলে পরিবার সুখ-সমৃদ্ধিতে ভরে যায়, পাশাপাশি শান্তি বজায় থাকে।
- বাড়ির উত্তর-পূর্ব কোণে গণেশের মূর্তি স্থাপন করতে হবে। প্রতিমার মুখ যেন উত্তর দিকে থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে।
- গণেশের মূর্তি কেনার সময়ে অবশ্যই লক্ষ্য রাখবেন যে, সেখানে যাতে তাঁর বাহন মূষক থাকে। আবার গণেশের হাতে যাতে মোদক থাকে। এ ধরনের মূর্তি বাড়ি আনা অত্যন্ত শুভ। মোদক গণেশের অত্যন্ত প্রিয়।
- শাস্ত্র মতে গণেশের সিঁদূর রঙের প্রতিমা বাড়ি আনা অধিক শুভ। এই রঙের গণপতি প্রতিমা বাড়ি আনলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আবার সাদা রঙের প্রতিমা বাড়ি আনলে পরিবারে আনন্দের আগমন ঘটে।



Click it and Unblock the Notifications