Solar Eclipse 2025: সূর্যগ্রহণের দিন হয়ে যান সাবধান! ভুলেও করবেন না এই সব কাজ

By Bhagysree Sarkar

Solar Eclipse 2025: চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar eclipse) ১৪ মার্চ হোলির দিনে হয়েছে। এই গ্রহণ ভারতে দেখা যায়নি, তাই এর সূতক কাল বৈধ ছিল না। তবে এবার আসতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ, ২৯ মার্চ শনিবার। ধর্মীয় বিশ্বাস অনুসারে, সূর্যগ্রহণ সর্বদা অমাবস্যার দিনে ঘটে। অন্যদিকে চন্দ্রগ্রহণ সর্বদা পূর্ণিমার দিনে ঘটে। সূতক সময় সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে শুরু হয়। সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা। এই সময় সূর্য, চাঁদ ও পৃথিবী এমন ভাবে যদি এক সরলরেখায় চলে আসে, যাতে চাঁদের ছায়ায় সূর্য ঢাকা পড়ে যায়। তখনই হয় সূর্যগ্রহণ হয়।

আবার পুরাণ অনুসারে রাহু সূর্যকে গিলে ফেললে গ্রহণের কবলে পড়ে সূর্য। আর রাহুর কাটা গলা ফাঁক দিয়ে সূর্য বেরিয়ে এলে, তখন গ্রহণ কাটে। এর মধ্যে কোনও শুভ কাজ নেই। সূতক সময়ে খাবার তৈরি, খাওয়া, পুজো ইত্যাদি করবেন না। এসময় মন্দিরের দরজাও বন্ধ থাকে। জেনে নিন সূর্যগ্রহণের সময় ভুলেও কোন কোন কাজ করতে নেই (What not to do during a solar eclipse)-

Solar Eclipse

ছবি সৌজন্য- PTI

. শাস্ত্র মতে, সূর্য গ্রহণের দিন কোনও শুভ কাজ করতে নেই। কারণ সূর্য গ্রহণের সময় পৃথিবীকে অশুভ শক্তি গ্রাস করে। সেই কারণে এই সময় কোনও শুভ কাজ করতে নেই।

. অনেক জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া বা রান্না করা নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে।

. সূর্যগ্রহণের সময় ছুঁতে সুতো পরাতে নেই এবং সেলাইয়ের কাজ করতে নেই।

. এই সময়ে নতুন কোনও কাজ শুরু করা উচিত নয়, কারণ এটি শুভ বলে মনে করা হয় না।

. সূর্যগ্রহণের সময় সবজি বা ফলের খোসা ছাড়াবেন না বা কাটবে না।

. সূর্যগ্রহণের সময় ভ্রমণ করা উচিত নয়। কারণ এটি যাত্রা শুভ বলে মনে করা হয় না।

. সূর্যগ্রহণের সময় বিশেষ করে গর্ভবতী মহিলাদের ছুরি, কাঁচি, বটি বা অন্য কোনও ধারালো জিনিস ব্যবহার করবেন না। কোনও ধারালো জিনিস এই সময় হাতে নেবেন না। গ্রহণের সময় গর্ভবতী মহিলারা ধারালো জিনিসে হাত দিল গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বলে মনে করা হয়।

. শাস্ত্র অনুসারে, গর্ভবতী মহিলাদের এই সময়ে কিছু কাজ করা উচিত নয়, যেমন- বিশ্রাম না নেওয়া, বা বিশেষ কিছু খাবার খাওয়া।

. সূর্যগ্রহণের সময় খালি চোখে দেখলে চোখের ক্ষতি হতে পারে, তাই বিশেষ ফিল্টারযুক্ত চশমা বা অন্য কোনো সুরক্ষা ব্যবহার করা উচিত।

Story first published: Wednesday, March 19, 2025, 18:21 [IST]
X
Desktop Bottom Promotion