Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Basanti Puja 2022 : বাসন্তী পুজোয় মায়ের আশীর্বাদে ধন-সম্পদ লাভ হবে এই ৪ রাশির, তালিকায় আপনার রাশি আছে কি?
চৈত্র মাসের বিশেষ আকর্ষণ হল বাসন্তী পুজো। এটিও দেবী দুর্গার আরাধনাই। আশ্বিন মাসের দুর্গা পূজা শারদীয়া দুর্গোৎসব, আর চৈত্র মাসের দুর্গাপুজো বাসন্তীপুজো নামে পরিচিত। পুরাণ অনুযায়ী, চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবীর আরাধনা করেন, যা বাসন্তী পুজো নামে প্রচলিত। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে এই পুজো শুরু হয়। উত্তর ভারতে এটি চৈত্র নবরাত্রি নামে পরিচিত। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর ২ এপ্রিল থেকে নবরাত্রির সূচনা হবে এবং শেষ হবে ১০ এপ্রিল। এই সময়েই রামনবমী পালিত হয়।

জ্যোতিষ মতে, এই বাসন্তী পুজো কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। এই সময় তাঁরা অর্থ লাভ করবেন। দেখে নিন কোন কোন রাশির কথা বলা হচ্ছে -

বৃষ রাশি
এ বছর বাসন্তী পুজো বা চৈত্র নবরাত্রি বৃষ রাশির জাতকদের জন্য খুব স্পেশাল হতে চলেছে। এই সময়ে সব ক্ষেত্রেই তাঁরা সাফল্য লাভ করবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। প্রতিটি কাজে দেবীর আশীর্বাদ পাবেন। কর্মক্ষেত্রে বড়সড় সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ীদেরও সময়টি খুব ভাল কাটবে।

কর্কট রাশি
দেবীর কৃপায় মনোস্কামনা পূর্ণ হবে কর্কট রাশির জাতকদের। এঁরা পরিশ্রমের ভাল ফল পাবে। এই সময় কোথাও ঘুরতে যেতে পারেন। দীর্ঘ দিন ধরে কোনও আইনি মামলা চলতে থাকলে, এই সময় তাতে সাফল্য লাভ করবেন। অর্থ বৃদ্ধি হতে পারে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের অর্থযোগ থাকছে। হঠাৎ করে টাকা পেতে পারেন। এই সময় আটকে থাকা কাজও সম্পন্ন হতে পারে। পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন এই জাতকরা। বিদেশ ভ্রমণের যোগও আছে। চাকরিতে পদোন্নতি হতে পারে।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকারাও ভাল ফলাফল পাবেন। আর্থিক সাফল্য আসতে পারে। এই সময় স্বাস্থ্য খুব ভাল থাকবে। আয়ের নতুন পথ উন্মুক্ত হবে।



Click it and Unblock the Notifications