নাম, যশ, সমৃদ্ধি, অর্থ এবং সুখের অধিকারি হয়ে উঠতে যদি চান তাহলে জপ করা শুরু করুন এই মন্ত্রগুলিকে!

জীবনকে সুন্দর করে তুলতে যে যে বিষয়গুলি গুরুত্ব রাখে, বিশেষত অর্থ, ভাগ্য, সুখ প্রভৃতি সবগুলুলিকেই মন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব।

অনেকে বলে ভাগ্যের জোরে নাকি সবাই বড়লোক হয়। কথাটা সম্পূর্ণ সত্যি নয়। কেন এমন বলছি তাই ভাবছেন তো? আসলে একথা ঠিক যে কার জীবন কোন খাতে বইবে, তা বাস্তবিকই ভাগ্যের উপর কিছুটা নির্ভর করে থাকে বৈকি। কিন্তু একথা ঠিক নয় যে কিছু মুষ্টিমেয় মানুষই সৌভাগ্যের অধিকারি হয়। কারণ হিন্দু শাস্ত্রের দিকে নজর ফেরাল জানতে পারবেন এমন কিছু মন্ত্র আছে ,যার পাঠ শুরু করলে ভাগ্য কখন আপনার সদয় হবে, তার জন্য অপেক্ষা করার প্রয়োজন পরে না, বরং গুড লাক রোজ আপনার সঙ্গী হয়। আর একবার ভাগ্য আপনার সঙ্গ নিলে অর্থনৈতিক উন্নতি তো হয়ই, সেই সঙ্গে সুখ-শান্তির ঝাঁপিও কখনও খালি হয় না।

আধুনিক গবেষণাতে একথা প্রমাণিত হয়ে গেছে যে নিয়মিত কোনও মন্ত্র পাঠ করলে সত্যিই জীবনযাত্রার উন্নতি ঘটে, সেই সঙ্গে একাধিক শারীরিক উপকারও মেলে। যেমন ধরুন শ্রবণ ক্ষমতার উন্নতি ঘটে। সেই সঙ্গে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে মনযোগেরও উন্নতি ঘটে। শুধু তাই নয়, মন শান্ত হয় এবং রাগের প্রকোপও কমতে শুরু করে।

প্রসঙ্গত, জীবনকে সুন্দর করে তুলতে যে যে বিষয়গুলি গুরুত্ব রাখে, বিশেষত অর্থ, ভাগ্য, সুখ প্রভৃতি সবগুলুলিকেই মন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই অসহায়ের মতো জীবনযাপন যদি করতে না চান, তাহলে এই প্রবন্ধটি ঝটপট পড়ে ফেলতে ভুলবেন না যেন!

১. ভয় থেকে মুক্তি পেতে:

১. ভয় থেকে মুক্তি পেতে:

এমনটা বিশ্বাস করা হয় যে একটি বিশেষ বৌদ্ধ মন্ত্র জপ করলে মনের অন্দরে লুকিয়ে থাকা যে কোনও ধরনের ভয়ের নিকেশ ঘটে। তাই কোনও কারণে যদি ভয়ের ফাঁদে ফেঁসে গিয়ে থাকেন, তাহলে এই মন্ত্রটি পাঠ করতে ভুলবেন না যেন! মন্ত্রটি হল..."ওম মানি পাদমা হাম।" প্রসঙ্গত, এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে ভয় দূর হয়। সেই সঙ্গে মনও শান্ত হয়।

২. আনন্দের সন্ধান পেতে:

২. আনন্দের সন্ধান পেতে:

আনন্দের রঙে জীবনকে কি রঙিয়ে দিতে চান? তাহলে বন্ধু "লোখা সমস্তা সুখিনো ভবন্তু", এই মন্ত্রটি নিয়মিত জপ করা শুরু করুন। শাস্ত্র মতে এই মন্ত্রটি পাঠ করলে দুঃখের অবসান ঘটতে সময় লাগে না। সেই সঙ্গে সাফল্যও রোজের সঙ্গী হয়।

৩. রোগ ব্যাধি থেকে দূরে থাকতে:

৩. রোগ ব্যাধি থেকে দূরে থাকতে:

নানাবিধ রোগের কারণে কি জীবন দুর্বিসহ হয়ে উঠেছে? তাহলে বন্ধু আজ থেকেই এই মন্ত্রটি পাঠ করা শুরু করুন। দেখবেন দারুন উপকার মিলবে। মন্ত্রটি হল..."তায়াতা ওম বেকাঞ্জে বেকাঞ্জে মহা বেকাঞ্জে রাৎজে সামুদগতে সোওয়াহা"। প্রসঙ্গত, বৌদ্ধ ধর্মের উপর লেখা একাধিক গ্রন্থে এমন উল্লেখ পাওয়া যায় যে এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে নিয়মিত যদি পাঠ করা যায়, তাহলে যে কোনও ধরনের রোগের খপ্পর থেকে মুক্তি মিলতে সময় লাগে না।

৪. গণেশ মন্ত্র:

৪. গণেশ মন্ত্র:

যে কোনও ধরনের বাঁধাকে উপেক্ষা করে যদি সাফল্যের স্বাদ পেতে চান, তাহলে আজ থেকেই এই মন্ত্রটি পাঠ করা শুরু করুন। দেখবেন কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে আপনাকে কেউ আটকাতে পারবে না। শুধু তাই নয়, ব্যবসায় সাফল্য পেতেও এই মন্ত্রটি নানাভাবে সাহায্য করে থাকে। এক্ষেত্রে নিয়মিত যে মন্ত্রটি পাঠ করতে হবে, সেটি হল..."ওম গাম গানাপাতেয় নামাহ"। প্রসঙ্গত, হিন্দু শাস্ত্রে এমন উল্লেখ পাওয়া যায় যে কোনও বিশাল বাঁধার সামনে দাড়িয়ে যদি এই মন্ত্রটি জপ করা যায়, তাহলে সেই বাঁধার পাহাড় সরতে সময় লাগে না।

৫.লক্ষী মন্ত্র:

৫.লক্ষী মন্ত্র:

পকেট ফাঁকা। এদিকে ব্যাঙ্ক ব্যালেন্সও খতমের পথে। ভেবে পাচ্ছেন না কী করবেন? কোনও চিন্তা নেই, নিয়মিত লক্ষী মন্ত্র জপ করা শুরু করুন। দেখবেন অর্থনৈতিক উন্নতি হতে সময় লাগবে না। শুধু তাই নয়, এই মন্ত্রটি জপ করা শুরু করলে দেখবেন জীবনে কখনও পকেট খালি হবে না। এক্ষেত্রে যে মন্ত্রটি পাঠ করতে হবে সেটি হল- "ওম শ্রিম মহা লক্ষীমালায়ে সোওয়াহা"।

৬. ইন্টারভিউয়ে সাফল্য পেতে:

৬. ইন্টারভিউয়ে সাফল্য পেতে:

একের পর এক ইন্টারভিউ দিয়ে চলেছেন, এদিকে সাফল্য আসার নামই নিচ্ছে না? তাহলে বন্ধু আজ থেকেই এই মন্ত্রটি পাঠ করা শুরু করুন। দেখবেন মনের মতো চাকরি পেতে সময় সাগবে না। একাধিক বইয়ে এমন লেখা রয়েছে যে "প্রভেসি নগর কিজাল সব কাজা রুদায়ারাখি কোসালপুর রাজা"-এই রাম মত্রটি পাঠ করা শুরু করলে খারাপ ভাগ্যের দোষ কেটে যেতে শুরু করে। ফলে মনের মতো চাকরি পেতে সময় লাগে না।

৭. সাফল্য পাওয়া মান্ত্র:

৭. সাফল্য পাওয়া মান্ত্র:

যে কোনও কাজ শুরু করার আগে যদি মনে মনে এই মন্ত্রটি পাঠ করে নিতে পারেন, তাহলে দেখবেন সেই কাজ সাফল্যের সঙ্গে শেষ হবে। শুধু তাই নয়, যে কাজই শুরু করুন না কেন, তাতে সাফল্য আসবেই আসবে। তাই তো বলি জীবনকে সফল করে তুলতে "জেহি ভিদি হোই নাথ হিট ম্রোয়া কারুহু সো ভেগি দাস মেন তোরা"- এই মন্ত্রটি পাঠ করতে ভুলবেন না যেন!

Story first published: Saturday, March 3, 2018, 11:40 [IST]
X
Desktop Bottom Promotion