Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আপনি কি গাড়ি কেনার পরিকল্পনা করছেন? দেখে নিন ডিসেম্বরে যানবাহন কেনার শুভ দিনক্ষণ
যানবাহন মানেই বিলাসিতা বা শুধুই শখ নয়। বেশিরভাগ মানুষের কাছেই এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বস্তু। রোজকার ব্যস্ত জীবনে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই যানবাহনের মালিক হওয়ার অর্থ নিজে কিছুটা স্বাধীন হওয়া। যানবাহন থাকাটা আজকের সময়ে অত্যন্ত প্রয়োজনীয়। আর, প্রয়োজনীয় কিছু কিনতে গেলে অবশ্যই দিনক্ষণ মেনে কেনা উচিত। কবে এই শুভ দিনক্ষণ। তা নিয়েই আজকের এই বিশেষ প্রবন্ধ।

এটি ভারতে বহু বছরের পুরানো রীতিনীতি যে, কোনও যানবাহন কেনার আগে অনেকেই শুভ তারিখ দেখতে পছন্দ করেন। কারণ, বিশ্বাস করা হয় যে, কোনও শুভ তারিখে যানবাহন কেনা আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনতে সহায়তা করবে এবং সেই যানবাহনের মাধ্যমে কোনও দুর্ঘটনার সম্ভাবনা হ্রাস হবে। সুতরাং, আপনি যদি ডিসেম্বরে কোনও গাড়ি কেনার পরিকল্পনা করছেন তবে একটি উপযুক্ত তারিখ বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাকে সহায়তা করার জন্য আমরা এখানে কয়েকটি শুভ তারিখ উল্লেখ করেছি। দেখে নিন সেই তারিখগুলি।
১ ডিসেম্বর ২০১৯, রবিবার
ডিসেম্বরে প্রথম তারিখটিই গাড়ি ক্রয়ের জন্য বেশ শুভ। এই তারিখে গাড়ি কেনার মুহূর্তটি হল সকাল ৯ টা ৪১ মিনিট থেকে ২ ডিসেম্বর সকাল ৬টা ৫৭ মিনিট পর্যন্ত। এই তারিখের নক্ষত্র হল শ্রাবণ এবং তিথি হল পঞ্চমী ও ষষ্ঠী।
২ ডিসেম্বর ২০১৯, সোমবার
সাধারণত সবাই সোমবার গাড়ি কিনতে পছন্দ করে না। কারণ, এটি সপ্তাহের সূচনার সময়। তবে, এই সোমবার আপনার সর্বাধিক-প্রতীক্ষিত যানবাহনটি কিনতে পারেন। সোমবারে গাড়ি কেনার মুহূর্তটি হল সকাল ৬টা ৫৭ মিনিট থেকে সকাল ৮টা ৫৯ মিনিট অবধি। নক্ষত্র হল শ্রাবণ ও ধনিষ্ঠ। তিথি হবে ষষ্ঠী।
৪ ডিসেম্বর ২০১৯, বুধবার
আপনি যদি বুধবারকে আপনার ভাগ্যবান দিন হিসেবে বিবেচনা করেন, তবে যানবাহন কেনার ক্ষেত্রে ডিসেম্বরের প্রথম বুধবার একটি শুভ দিন। গাড়ি কেনার মুহূর্তটি হল সকাল ৬টা ৫৮ মিনিট থেকে সন্ধ্যা ০৫টা ১০ মিনিট। নক্ষত্রটি হল শতাব্দী এবং তিথি হবে অষ্টমী।
আরও পড়ুন : কেন ভারতীয় বিবাহে হলুদ অনুষ্ঠান করা হয়? জেনে নিন কারণগুলি
১১ ডিসেম্বর ২০১৯, বুধবার
আপনি যদি নিজের যানবাহনটি কিনতে প্রস্তুত থাকেন তবে দেখে নিন ডিসেম্বরের এই তারিখটি। কারণ, এটি আপনার জন্য একটি শুভ তারিখ। মুহূর্তটি হল সকাল ১০টা ৫৯ মিনিট থেকে ১২ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ০৪ মিনিট পর্যন্ত। নক্ষত্র হল রোহিণী এবং তিথি হবে পূর্ণিমা।
১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার
এই দিনেও আপনি যানবাহন কিনতে পারবেন। এই তারিখের মুহূর্তটি হল সকাল ৭টা ০৪ মিনিট থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা ১৯ মিনিট পর্যন্ত। সুতরাং, আপনি এই সময়ের মধ্যে গাড়ি কিনতে পারেন। এই তারিখের নক্ষত্র হল মৃগশিরা এবং তিথি হবে পূর্ণিমা ও প্রতিপদ।
২০ ডিসেম্বর ২০১৯, শুক্রবার
এই তারিখে যানবাহন কেনার শুভ সময়গুলি হল সন্ধ্যা ৭টা ১৭ মিনিট থেকে ২১ ডিসেম্বর সকাল ৭টা ০৯ মিনিট পর্যন্ত। এই তারিখে নক্ষত্র হস্ত ও চিত্রা। তিথি হল দশমী। অতএব, আপনি যদি গাড়ি কেনার ভাল সময় চান তবে প্রস্তাবিত সময়ের মধ্যে ক্রয় করুন।
২২ ডিসেম্বর ২০১৯, রবিবার
যারা যানবাহন কিনতে চান তাদের জন্য এই তারিখটি শুভ। এইদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে দুপুর ৩টা ২২ মিনিটের মধ্যে যানবাহন কিনতে পারবেন। এই তারিখে নক্ষত্র হল স্বাতী এবং তিথি হল একাদশী।
আরও পড়ুন : ডিসেম্বর ২০১৯ : এই মাসের গৃহপ্রবেশের শুভ তারিখ
২৩ ডিসেম্বর ২০১৯, সোমবার
এটি একটি উত্তম তারিখ গাড়ি কেনার ক্ষেত্রে। সুতরাং, আপনি যদি এইদিনে গাড়ি কেনার জন্য ইচ্ছুক থাকেন, তবে আপনি বিকেল ৫টা ৪০ মিনিট থেকে ২৪ ডিসেম্বর সকাল ৭টা ১১ মিনিটের মধ্যে কিনতে পারেন। এই তারিখের নক্ষত্র হল অনুরাধা এবং তিথি হল ত্রয়োদশী।
২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার
আপনি যদি এই বছরের শেষ রবিবারে যানবাহন কিনতে চান, তবে এই তারিখটি আপনার পক্ষে বেশ শুভ। মুহূর্তটি হল সকাল ৭টা ১৩ মিনিট থেকে দুপুর ১২টা ১৬ মিনিট পর্যন্ত। এই তারিখের নক্ষত্র শ্রাবণ এবং তিথি হল তৃতীয়া।
৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার
এটি এই মাসের শেষ শুভ তারিখ। এই তারিখের মুহূর্তটি দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ৩১ ডিসেম্বর সকাল ৭টা ১৪ মিনিট অবধি থাকবে। এই তিথিতে নক্ষত্র হল ধনিষ্ঠ ও শতভিষা এবং তিথি হবে পঞ্চমী।
আমরা আশা করি উপরোক্ত উল্লিখিত তারিখ এবং শুভ সময় আপনাকে ডিসেম্বর মাসে যানবাহন কেনার জন্য সেরা দিন বেছে নিতে সহায়তা করবে।



Click it and Unblock the Notifications