August Horoscope 2023: অগস্টে কোন রাশির ভাগ্যে কী আছে? দেখুন মাসিক রাশিফল

August 2023 Monthly Horoscope in Bengali: অগস্ট মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহের পরিবর্তনশীল অবস্থানের প্রভাব ১২ রাশির জাতকদের জীবনেই দেখা যাবে।

অগস্ট মাস কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু জাতকের জীবনে বিপদ ঘনিয়ে আসবে! আসুন জেনে নেওয়া যাক, অগস্ট মাসটি মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জাতকদের কেমন যাবে।

August 2023 Monthly Horoscope

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকারা এই মাসে কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন। আবার কিছু ক্ষেত্রে হতাশ হবেন। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা এই মাসে পার্টনারশিপে কোনও কাজ শুরু করবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। মাসের শেষে আপনি আপনার পরিবারের সঙ্গে দীর্ঘ দূরত্বে যাত্রা করতে পারেন।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: মঙ্গল
শুভ সংখ্যা: ৭, ১০, ২৯, ৩৪, ৪৭, ৫৮
শুভ দিন: সোমবার, রবিবার, মঙ্গলবার, শনিবার
শুভ রং: গোলাপী, গাঢ় হলুদ, লাল, আকাশী নীল

বৃষ রাশি

যে সব সিঙ্গেল জাতকরা জীবনসঙ্গী খুঁজছেন, এই মাসে তাঁদের জন্য কিছু বিবাহের প্রস্তাব আসতে পারে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। কর্মক্ষেত্রে এই মাসটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং আয়ের নতুন উৎসও পেতে পারেন।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৯, ১১, ২৫, ৩৬, ৪৪, ৫৩
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, বুধবার, রবিবার
শুভ রং: সবুজ, গোলাপী, কমলা, লাল, মেরুন

মিথুন রাশি

ক্যারিয়ারের দিক দিয়ে অগস্ট মাস খুব ভালো যাবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। লভ লাইফ ভালো কাটবে। বিবাহিত জাতকদেরও এই মাসটি খুব ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ৪, ৮, ২৩, ৩০, ৪৯, ৫২
শুভ দিন: শুক্র, বুধবার, শনিবার, সোমবার
শুভ রং: কমলা, হলুদ, গোলাপী, বেগুনি, ক্রিম

কর্কট রাশি

কর্মক্ষেত্রে এই মাসটি মোটামুটি কাটবে। আপনার পদোন্নতি হতে পারে। আবার হঠাৎ করে কাজের চাপ বেড়ে যাওয়ায় আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যয় বাড়তে পারে। বাড়ির মেরামতে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। সন্তানের পড়ালেখার জন্যও টাকা খরচ হবে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতা পাবেন। মাসের শেষে স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে আপনার কিছু পরিকল্পনায় বাধা পড়বে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: চন্দ্র
শুভ সংখ্যা: ৭, ১৪, ২৩, ৩৪, ৪৮, ৫৫
শুভ দিন: সোমবার, শনিবার, বুধবার, শুক্রবার
শুভ রং: সাদা, হলুদ, আকাশী নীল, গাঢ় সবুজ, লাল

সিংহ রাশি

অগস্ট মাসে আপনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। এই সময়ে আপনি মানসিকভাবে ভালো থাকবেন না। এতে আপনার কাজের উপরও খারাপ প্রভাব পড়বে। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন। যদিও মাসের শেষটা ভালো যাবে। এই সময়ে ভালো সুযোগ আসতে পারে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। এই মাসে খরচ বাড়তে পারে। যে কারণে আর্থিক অনটন দেখা দিতে পারে। প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় না করাই ভালো।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: সূর্য
শুভ সংখ্যা: ৫, ১০, ১৭, ২৪, ৩০, ৪৯, ৫৭
শুভ দিন: রবিবার, শুক্রবার, বুধবার, মঙ্গলবার
শুভ রং: বাদামী, সবুজ, লাল, কমলা

কন্যা রাশি

ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে। চাকরি পরিবর্তন করার এটাই সঠিক সময়। আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে ভালো অর্থ লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রিয়জনের ভালোবাসা ও সহযোগিতা পাবেন। মাসের শেষে স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে। স্বাস্থ্যের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ৪, ১৬, ২৭, ৩৩, ৪১, ৫০
শুভ দিন: রবিবার, বৃহস্পতিবার, শনিবার, বুধবার
শুভ রং: নীল, বেগুনি, গোলাপী, সাদা

তুলা রাশি

চাকুরিজীবীদের এই মাসটি ভালো যাবে না। কাজের চাপ বাড়বে। আপনি কাজে অনেক ভুলও করবেন। যে কারণে বস আপনার উপর রেগে যাবেন। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রম করেও এই সময়ে ভালো লাভ করতে পারবেন না। তাঁরা হতাশ হতে পারেন।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৪, ১২, ২৩, ৩৭, ৪৪, ৫৯
শুভ দিন: বুধবার, শনিবার, বৃহস্পতিবার, রবিবার
শুভ রং: লাল, কমলা, হলুদ, মেরুন

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীরা মনোযোগ দিয়ে কাজ করুন। আপনি যদি একই ভুল বারবার করতে থাকেন, তাহলে সমস্যায় পড়বেন। আপনাকে চাকরিও হারাতে হতে পারে। ব্যবসায়ীদের এই মাসটি ভালো যাবে। আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে এবং ভালো লাভ হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ঘরোয়া কলহের অবসান ঘটবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি অসুস্থ হতে পারেন।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: মঙ্গল এবং প্লুটো
শুভ সংখ্যা: ৭, ১১, ২০, ৩৩, ৪৫, ৫৪
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, রবিবার, বুধবার
শুভ রং: সাদা, কমলা, গোলাপী, নীল, ক্রিম

ধনু রাশি

যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাদের কাছে বড় কোম্পানি থেকে অফার আসতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। তবে দ্রুত লাভের জন্য তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের এই মাসটি তেমন ভালো যাবে না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। এই সময় আপনারা একে অপরের সঙ্গে ভালো সময় কাটাবেন। আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। এই সময়ে আপনি নিজের দিকে খেয়াল রাখবেন।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: বৃহস্পতি
শুভ সংখ্যা: ৩, ৫, ১০, ২৭, ৩১, ৪৪, ৫৬
শুভ দিন: শুক্র, শনিবার, বৃহস্পতিবার, বুধবার
শুভ রং: লাল, সবুজ, গোলাপী, হলুদ

মকর রাশি

এই মাসে জীবনে ওঠানামা চলতেই থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন। ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে এই সময়টি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। কাজের জন্য আপনাকে অনেক বার যাত্রা করতে হবে। তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। মাসের মাঝামাঝি সময় বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন। অনিয়ম করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: ৪, ৮, ১৮, ৩০, ৪৫, ৫৯
শুভ দিন: সোমবার, বুধবার, রবিবার, বৃহস্পতিবার
শুভ রং: সবুজ, হলুদ, লাল, বেগুনি, কমলা

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের এই মাসটি মোটামুটি যাবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। পার্টনারের সঙ্গে বিতর্কে জড়াবেন না। চাকুরিজীবীদের অগস্ট মাস ভালো যাবে না। অনেক প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম সত্ত্বেও প্রত্যাশিত ফলাফল পাবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: ৫, ১০, ২৮, ৩৪, ৪৭, ৫৮
শুম দিন: শনিবার, সোমবার, বুধবার, মঙ্গলবার
শুভ রং: বেগুনি, হলুদ, মেরুন, সাদা, কমলা

মীন রাশি

চাকুরিজীবীরা এই মাসে নতুন সুযোগ পাবেন। এই সময়ে একটি বড় প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ আপনার ওপর বেশি থাকবে। আপনার কাজ মনোযোগ দিয়ে করুন। ব্যবসায়ীরা আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। ভালো লাভ হতে পারে। এই সময়ে আপনি পুরানো ঋণ পরিশোধ করতে পারবেন। এই সময় আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। পরিবারের থেকেও অনুমোদন পেতে পারেন। এই সময়ে কোর্ট-কাছারি সংক্রান্ত কোনও সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকতে পারে। এই সময় স্বাস্থ্য ভালো থাকবে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: নেপচুন, বৃহস্পতি
শুভ সংখ্যা: ৭, ১৫, ২৬, ৩৪, ৪১, ৫৮
শুভ দিন: শনিবার, সোমবার, মঙ্গলবার, রবিবার
শুভ রং: সবুজ, গোলাপী, আকাশী নীল, সাদা, হলুদ

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, July 29, 2023, 9:00 [IST]
X
Desktop Bottom Promotion