আর্থিক সমস্যায় জীবন জেরবার? এই জিনিসগুলো মানিব্যাগে রাখলেই দূর হবে অর্থ সঙ্কট!

আর্থিক অভাব অনটনে জীবন কাটুক তা কেউই চায় না। আমরা সকলেই সুখী ও বিলাসবহুল জীবনযাপন করতে চাই। কিন্তু অনেক সময় নানা কারণে আমাদের জীবনে আর্থিক সঙ্কট দেখা দেয়। কিছুতেই অর্থাভাব দূর হয় না।

Here Are The Things You Keep In Wallet to Attract Money

টাকার অভাব দূর করতে প্রাচীন শাস্ত্রে অনেক ধরনের টোটকার কথা বলা আছে। সেই নিয়মগুলো সঠিক ভাবে পালন করা হলে অর্থাভাব হয়তো আপনার ধারেকাছেও ঘেঁষবে না। এমন কিছু জিনিস আছে যেগুলি মানিব্যাগে রাখলে সারা বছর আপনার অর্থের অভাব হবে না। জেনে নিন, আর্থিক সংকট দূর করতে কোন কোন জিনিস পার্সে রাখবেন-

চাল

চাল

অর্থাভাব দূর করতে হলে আপনার মানিব্যাগে কয়েকটি চালের দানা রাখুন। তবে অবশ্যই মানিব্যাগটি ভালো হতে হবে। ছেঁড়া মানিব্যাগ ব্যবহার করবেন না। ২১টি চাল একটা কাগজে মুড়ে আপনার পার্সে রেখে দিন। বৃহস্পতিবার এই কাজটি করলে ভালো ফল পাওয়া যায়। সারা বছর পার্সে চালের দানা রাখলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং ধন-সম্পদ বৃদ্ধি পাবে।

কড়ি

কড়ি

আপনার মানিব্যাগে কয়েকটি কড়ি রাখুন। এই প্রতিকারে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে, আর আর্থিক লাভও হবে।

পদ্ম বীজ

পদ্ম বীজ

মা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম। একটি লাল কাপড়ে পদ্মের বীজ বেঁধে আপনার মানিব্য়াগে রাখুন। এতে আপনি অপ্রয়োজনীয় খরচ থেকে মুক্তি পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে।

অশ্বত্থ গাছের পাতা

অশ্বত্থ গাছের পাতা

আপনার পার্সে সবসময় একটি অশ্বত্থ গাছের পাতা রাখুন। এতে আর্থিক সঙ্কট দূর হবে। পুরাণ মতে, অশ্বত্থ পাতা সব সময় শুভ ফল প্রদান করে। একটি অশ্বত্থ পাতা গঙ্গাজলে ধুয়ে মানিব্যাগে রেখে দিলে কখনও টাকার অভাব হবে না। পাতাটি শুকিয়ে গেলে আর একটি নতুন সতেজ পাতা ব্যাগে রাখতে হবে।

দেবী লক্ষ্মীর ছবি

দেবী লক্ষ্মীর ছবি

হিন্দু শাস্ত্র মতে, ধন সম্পদের দেবী হলেন লক্ষ্মী। সংসারে সুখ, সমৃদ্ধি ও আর্থিক উন্নতির জন্য আমরা মা লক্ষ্মীরই পুজো করি। তাই, মানিব্যাগে যদি মা লক্ষ্মীর ছবি রাখা হয়, তা হলে অর্থাভাব কাটবে এবং উপার্জন বৃদ্ধি পাবে।

আশির্বাদী টাকা

আশির্বাদী টাকা

গুরুজনের দেওয়া আশির্বাদী টাকা খরচ না করে, তাতে হলুদ মাখিয়ে মানি ব্যাগে রেখে দিন। এতে আর্থিক উন্নতি হবে এবং আপনি অনেক বিপদের হাত থেকে রক্ষা পাবেন।

Story first published: Tuesday, January 10, 2023, 20:34 [IST]
X
Desktop Bottom Promotion