Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বুধবার ভুলেও কিনবেন না এই সব জিনিস, দুর্ভাগ্য নামবে জীবনে!
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, সপ্তাহের প্রতিটি দিন কোনও না কোনও দেবদেবী এবং গ্রহের সঙ্গে সম্পর্কিত। বুধবার বুধ গ্রহ এবং ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। হিন্দুধর্মে গণেশকে প্রথম পূজাযোগ্য দেবতা হিসেবে মানা হয়। গণেশের পূজার মাধ্যমেই যে কোনও শুভ কাজ বা পূজা শুরু হয়।
জ্যোতিষ মতে, বুধ গ্রহ বুদ্ধি, বাণী ও ব্যবসায়ের কারক গ্রহ। কোষ্ঠীতে বুধ গ্রহের অবস্থান দুর্বল হলে জীবনে নানা সমস্যা দেখা দেয়। বুধবার কিছু জিনিস কেনাকাটা করলে জন্মকুণ্ডলীতে বুধের অবস্থান দুর্বল হতে পারে। জেনে নিন, বুধবার কোন কোন জিনিস কেনা অশুভ।

চিরুনি, সাবান কিনবেন না
বুধবার চিরুনি, তেল, সাবান, দাঁতের ব্রাশ, ক্রিম এবং হেয়ার ড্রায়ারের মতো জিনিস ভুলেও কিনবেন না। এগুলি বুধবার কেনা খুবই অশুভ।
জুতো এবং পোশাক কিনবেন না
বুধবার নতুন জুতো, চপ্পল এবং জামাকাপড় কেনাও উচিত নয়। এতে আর্থিক সংকট দেখা দিতে পারে।
দুগ্ধজাত দ্রব্য কিনবেন না
বুধবার দুধের তৈরি জিনিস বাড়িতে তৈরি করা উচিত নয় বা দোকান থেকে কেনাও উচিত নয়। এ দিন দুগ্ধজাত দ্রব্য কিনলে আর্থিক সমস্যা দেখা দেয়।
কাউকে টাকা ধার দেবেন না
কাউকে ধার দেওয়া উচিত নয় বুধবার। যদি বুধবার কাউকে টাকা ধার দেন, তাহলে আপনার আর্থিক অবস্থার উপর খারাপ প্রভাব পড়তে পারে।
পান খাবেন না
বুধবার পান খাওয়াও উচিত নয়। এর ফলে কোষ্ঠীতে বুধ গ্রহের অবস্থান দুর্বল হয়ে পড়ে। যে কারণে ব্যবসা ও আর্থিক সংকটে পড়তে হয়।
রান্নাঘরের এই জিনিসগুলি কিনবেন না
বুধবার রান্নাঘর সংক্রান্ত কোনও জিনিসও না কেনাই ভাল। কাঁচা লঙ্কা, ধনেপাতা, পালং শাক, কাঁচা পেঁপে এবং সবুজ মসুর ডাল ভুলেও কিনবেন না বুধবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধবার সবুজ জিনিস কিনলে কোষ্ঠীতে বুধ গ্রহের অবস্থান দুর্বল হয়ে পড়ে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications