Astrology tips: কখনই কাউকে দান করবেন না এই ১০ জিনিস, চরম অর্থ সংকটে ভুগবেন!

Astrology Tips in Bengali: শাস্ত্র মতে, দান-ধ্যান করলে জীবনে পুণ্য লাভ হয়। দানের ফলে নানা পাপ থেকে মুক্তি মেলে। কিন্তু অনেক সময় আমরা না জেনেই এমন কিছু জিনিস দান করে থাকি, যা শাস্ত্রে একেবারেই নিষিদ্ধ। এর ফলে জীবনে নেমে আসে ঘোর দুর্দশা।

do not donate these things as per astrology

জ্যোতিষশাস্ত্রে এমন কিছু জিনিসের উল্লেখ রয়েছে, যেগুলি দান করা অত্যন্ত অশুভ মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন জিনিস দান করলে বিপদ বাড়তে পারে-

লোহা

লোহা

কখনই কাউকে লোহার কোনও জিনিসপত্র দান করবেন না। জ্যোতিষশাস্ত্র মতে, লোহা দান করলে শনিদেব ক্রুদ্ধ হন। তাছাড়া, লোহা দান করলে আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিক কষ্টও ভোগ করতে হতে পারে। ঘরে প্রতিদিন ঝগড়া হয়। পারিবারিক সুখ, শান্তি চলে যায়।

তেল

তেল

ভুল করেও কাউকে কখনও তেল দান করবেন না। বিশেষ করে, ব্যবহার করা তেল বা নষ্ট হয়ে যাওয়া তেল কখনই কাউকে দেবেন না। তাহলে শনি দেবের কুদৃষ্টিতে আপনার জীবন তছনছ হয়ে যেতে পারে।

লবণ

লবণ

কাউকে লবণ বা নুন দান করলে শনি দেবের সাড়ে সাতীর কবলে পড়তে পারেন। এছাড়াও, লবণ দান করলে ঋণের বোঝা বাড়তে পারে।

দেশলাই

দেশলাই

দেশলাই বাক্স কখনই দান করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেশলাই কাঠি দান করলে ঘরের শান্তি নষ্ট হয়। বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে।

ধারালো জিনিস

ধারালো জিনিস

ছুরি, কাঁচির মতো ধারালো বস্তু কাউকে দান করবেন না, কারণ এতে আপনার জীবনে দুর্ভাগ্য আসতে পারে এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে থাকে।

ব্যবহৃত কাপড়

ব্যবহৃত কাপড়

ধর্মীয় স্থানে ব্যবহৃত কাপড় দান করলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন। যে কারণে আপনার বাকি জীবন দারিদ্র্য এবং অর্থাভাবে কাটাতে হতে পারে।

ঝাড়ু

ঝাড়ু

ঝাড়ু কখনই দান করা উচিত নয়। এটি অত্যন্ত অশুভ। এর কারণে সঞ্চিত টাকা ধ্বংস হয়ে যেতে থাকে।

ছেঁড়া বই

ছেঁড়া বই

ছেঁড়া বই দান করাও খুব অশুভ। জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকে।

প্লাস্টিকের জিনিস

প্লাস্টিকের জিনিস

প্লাস্টিকের জিনিস দান করলে পরিবার এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই কখনও প্লাস্টিকের কোনও জিনিস দান করবেন না।

খাবার

খাবার

খাদ্য দান করার ক্ষেত্রে সর্বদা ফ্রেশ খাবার দান করুন। বাসি খাবার দান করলে আপনার বিরাট ক্ষতি হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, December 22, 2022, 12:45 [IST]
X
Desktop Bottom Promotion