চাকরিতে সমস্যা? আর্থিক সংকট? এই জিনিসগুলো মাথার কাছে রাখুন, ফলাফল পাবেন হাতেনাতে!

অনেক সময় শত প্রচেষ্টা সত্বেও ভাল ফলাফল মেলে না। জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকে। জ্যোতিষশাস্ত্র মতে, কোষ্ঠীতে অশুভ গ্রহের প্রভাবের কারণে নানা রকম সমস্যা দেখা দেয়।

জ্যোতিষশাস্ত্রে এমন কিছু উপায়ের উল্লেখ রয়েছে, যেগুলি মেনে চললে চাকরি ও আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। জীবনে সুখ ও সমৃদ্ধিও ফিরবে।

Astrology Remedies to Improve Financial Status

ময়ূরের পালক রাখার উপকারিতা
বাস্তুশাস্ত্রে ময়ূরের পালক অত্যন্ত শুভ বলে মানা হয়। ময়ূরের পালক নেতিবাচক শক্তি দূর করতে পারে। আর্থিক সমস্যা থেকে মুক্ত হতে মাথার কাছে ময়ূরের পালক রেখে ঘুমান।

রসুনের উপায়
রসুনের এক কোয়া মাথার কাছে রেখে ঘুমান। এই উপায়ে চাকরি ক্ষেত্রে আসা বাধা দূর হবে। খুব শীঘ্রই আপনি ইতিবাচক ফলাফল পেতে শুরু করবেন।

এলাচের উপায়
যদি শত প্রচেষ্টার পরেও আপনার কাজে সাফল্য না পান, তবে আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে বালিশের নীচে সবুজ এলাচ রেখে ঘুমান।

তুলসী পাতা
তুলসী পাতা মাথার কাছে রেখে ঘুমান। এই উপায়ে ধন-সম্পদ, ক্যারিয়ারে উন্নতি এবং জীবনে সুখ-সমৃদ্ধি ফিরবে। বালিশের নীচে এক টাকার কয়েন রাখলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে।।

হলুদের উপায়
হিন্দু ধর্মে হলুদকে অত্যন্ত শুভ বলে মানা হয়। হলুদের উপায় সব ধরনের সমস্যা দূর করতে খুবই উপকারী। যদি চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন, তাহলে মাথার কাছে গোটা হলুদ রেখে ঘুমান। এই প্রতিকারে ভাল ফলাফল পাবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Thursday, June 29, 2023, 10:47 [IST]
X
Desktop Bottom Promotion