Lunar Eclipse 2023: চন্দ্রগ্রহণে ভদ্রার ছায়া! এই টোটকায় দূর হবে আর্থিক অভাব, অনটন

চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ৫ মে, শুক্রবার। এই দিনেই বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা, পাশাপাশি ভদ্রার ছায়াও থাকবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই চন্দ্রগ্রহণ তুলা রাশি এবং স্বাতী নক্ষত্রে শুরু হবে। তবে চন্দ্রগ্রহণের মধ্যকাল ও মোক্ষ কালের সময় বিশাখা নক্ষত্রে থাকবে।

জ্যোতিষশাস্ত্রে গ্রহণের ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস, পূর্ণিমার রাতে রাহু ও কেতু যখন চাঁদকে গ্রাস করতে শুরু করে, তখনই চন্দ্রগ্রহণ হয়। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু উপায়ের উল্লেখ রয়েছে, যেগুলি চন্দ্রগ্রহণের সময় করলে কোষ্ঠীতে গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুকূল থাকবে এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরবে।

astrology remedies for lunar eclipse

কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান মজবুত করার উপায়
জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোষ্ঠীতে চন্দ্রের অবস্থানকে মজবুত করতে চন্দ্রগ্রহণের সময়, মুখে তুলসি রেখে চন্দ্র বীজ মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। গ্রহণের সময় এই মন্ত্রগুলি জপ করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এতে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব দূর হয় এবং কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান মজবুত হয়।

দারিদ্র্যতা দূর করার উপায়
আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চন্দ্রগ্রহণের পর স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। এর পাশাপাশি কালো গরুর ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে দারিদ্র্যতা দূর হয় এবং ধনসম্পদ লাভ হয়। এ ছাড়াও, চন্দ্রগ্রহণের সময় সাদা জিনিস যেমন চাল, দুধ, দই, সাদা কাপড়, মিষ্টি, ইত্যাদি দান করা শুভ বলে মনে করা হয়।

ব্যবসায় উন্নতি করার উপায়
ব্যবসা যদি সুষ্ঠুভাবে না চলে বা বাধা-বিপত্তি আসে, তাহলে চন্দ্রগ্রহণের দিন ব্যবসার স্থানে থাকা পূজাস্থলে লক্ষ্মী মূর্তির কাছে গোমতী চক্র স্থাপন করুন। এর পরে ১৬ মালা লক্ষ্মী মন্ত্র জপ করুন। অন্যদিকে, যদি সঠিক বিধি মেনে গোমতী চক্র স্থাপন করার ক্ষেত্রে সমস্যা হয়, তবে গোমতী চক্রকে দুধ দিয়ে শুদ্ধ করে তাতে সিঁদুরের তিলক লাগান। পূজার পর হলুদ কাপড়ে বেঁধে ব্যবসায়ের কোনও নিরাপদ স্থানে লুকিয়ে রাখুন।

জীবনে উন্নতির উপায়
আপনি যদি চাকরি খুঁজছেন বা অফিসে সহকর্মী এবং অফিসারদের কারণে কোনও সমস্যায় পড়ে থাকেন, তবে চন্দ্রগ্রহণের পরে মিষ্টি পোলাও তৈরি করে কাকদের খাওয়ান। বিশ্বাস করা হয়, এতে জীবনে উন্নতি এবং সকল সমস্যার সমাধান হয়। এ ছাড়াও, এই প্রতিকারে অশুভ গ্রহ শনি, রাহু, কেতুর দোষও কমে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, May 3, 2023, 10:51 [IST]
X
Desktop Bottom Promotion