Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শত্রু বিনাশ থেকে ব্যবসায় বাধা কাটানো, একটি মাত্র শুকনো লঙ্কাই দূর করতে পারে জীবনের সব সমস্যা!
জ্যোতিষশাস্ত্র মতে, রান্নায় ব্যবহৃত অতি সাধারণ উপকরণগুলি আমাদের জীবনের সকল বাধা-বিপত্তি দূর করতে পারে। যেমন- এলাচ, লবঙ্গ, গোটা ধনের মতো মশলাগুলির সঠিক ব্যবহারেই মুক্তি মিলতে পারে নানা সমস্যা থেকে। ঠিক তেমনই, নজর দোষ কাটানো থেকে ব্যবসায় উন্নতি, সকল কাজেই রয়েছে শুকনো লঙ্কার ভূমিকা। শুকনো লঙ্কা এতটাই শক্তিশালী যে, তা জীবনের সব ধরনের জটিল সমস্যার সমাধান করে দিতে কার্যকরী।
শুকনো লঙ্কার টোটকায় জীবনের অনেক সমস্যা নিমেষের মধ্যে উধাও হয়ে যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক, শুকনো লঙ্কার কিছু টোটকা-

নজর দোষ কাটাতে
বাড়ির বাচ্চাদের উপর থেকে নজর দোষ কাটাতে, ৭টি শুকনো লঙ্কা মাথা থেকে পা পর্যন্ত ৭ বার সোজা ভাবে এবং ৭ বার উল্টো ভাবে ঘোরান। এর পর লঙ্কাগুলো জ্বলন্ত চুলায় ফেলে দিন।
টাকা ফেরত পেতে
আটকে থাকা টাকা ফেরত পেতে অবশ্যই শুকনো লঙ্কার এই টোটকাটি করুন। একটি লাল রুমালে ৭টি শুকনো লঙ্কা বেঁধে আপনার কাছে রাখুন। প্রতি সপ্তাহে লঙ্কাগুলি পরিবর্তন করতে থাকুন এবং বাধা-বিপত্তি দূর না হওয়া পর্যন্ত এই টোটকাটি অনুসরণ করুন। এর ফলে আপনার স্থগিত থাকা কাজও সম্পন্ন হবে।
শত্রু দমন করতে
ব্যক্তিগত এবং পেশাগত জীবনে শত্রুদের জ্বালায় অতিষ্ট? তাহলে ৭টি লাল লঙ্কা ঘরের এক কোণে ঝুলিয়ে দিন। এমন জায়গায় ঝোলাবেন যেখানে সচরাচর কারুর চোখ পড়বে না। এক্ষেত্রে টাটকা লাল লঙ্কা ব্যবহার করবেন। লঙ্কা শুকোতে শুরু করলে আপনার শত্রুরাও শান্ত হতে থাকবে।
এ ছাড়া, যে কোনও মঙ্গলবার বা শনিবার রাতে ৫টি শুকনো লঙ্কা শত্রুর নাম জপ করতে করতে আপনার মাথার উপর দিয়ে পাঁচ বার ঘুরিয়ে মাটির নীচে পুঁতে দিন। ঘরে ফেরার সময় পিছন ফিরে তাকাবেন না। এতে শত্রু দমন হবে।
ব্যবসায় উন্নতি করতে
ব্যবসা ভালো না চললে, তিনটি মাটির প্রদীপে হলুদ সরিষা, তিল, মোটা দানার লবণ, আস্ত ধনে এবং একটি করে লাল লঙ্কা রাখুন। এই প্রদীপগুলি আপনার ব্যবসার জায়গায় রাখুন। এতে ব্যবসায় উন্নতি হবে।
কাজে সাফল্য পেতে
ইন্টারভিউ বা অন্য কোনও শুভ কাজে যাওয়ার আগে দরজায় ৫টি লাল লঙ্কা রাখুন। বাড়ি থেকে বেরনোর সময় এর উপর পা দিয়ে বেরিয়ে যান। এই টোটকায় আপনি আপনার কাজে সফলতা পাবেন।
এ ছাড়াও, একটি পাত্রে জল ভরে তাতে ২১টি শুকনো লঙ্কার বীজ দিয়ে মাথার চারপাশে সাত বার ঘুরিয়ে জলটি ফেলে দিন। কিছু দিনের মধ্যেই কর্মে সাফল্য আসবে।
অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য
অসুস্থ ব্যক্তির বিছানার নীচে পাঁচটি শুকনো লঙ্কা সাদা কাপড়ে মুড়ে রেখে দিলে খুব উপকার পাওয়া যাবে।
আর্থিক সঙ্কট দূর করতে
যদি অনেক দিন ধরে অর্থিক সঙ্কট চলে, তা হলে যেখানে টাকা রাখা হয় সেখানে ৭টি শুকনো লঙ্কা একটি সাদা কাপড়ে মুড়ে রেখে দিন। আর্থিক সমস্যা মিটে যাবে।
বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করা
বাড়ির প্রধান দরজার উপরে শুকনো লঙ্কা ও লেবু ঝুলিয়ে রাখলে বাড়িতে কোনও প্রকার নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না এবং বাড়ির ওপর কারও কু-নজরও পড়ে না।



Click it and Unblock the Notifications