সৌভাগ্য ফেরাতে এক গ্লাস দুধই যথেষ্ট! কীভাবে? জেনে নিন

স্বাস্থ্যের জন্য দুধ কতটা উপকারি, তা আমরা সবাই জানি। এছাড়া, ত্বকের যত্নেও দুধ অত্যন্ত কার্যকরী। কিন্তু ভাগ্য ফেরাতেও যে দুধের জবাব নেই, তা জানেন কি? জ্যোতিষের দিক দিয়ে বিচার করলে দেখা যায়, দুধ আমাদের জীবনে নানা সমস্যার সমাধান করতে পারে।

Astrological Remedies Using Milk For Good Luck

চলুন জেনে নেওয়া যাক, আর্থিক উন্নতি ও জীবনের নানান সমস্যার সমাধান করতে দুধ কীভাবে ব্যবহার করবেন।

আর্থিক উন্নতির জন্য দুধের টোটকা

আর্থিক উন্নতির জন্য দুধের টোটকা

রবিবার রাতে ঘুমানোর সময় এক গ্লাস দুধ মাথার কাছে রেখে ঘুমান। তবে একটু দূরে গ্লাসটি রাখবেন যাতে পড়ে না যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাবলা গাছের গোড়ায় ওই দুধ ঢেলে দিন। প্রতি রবিবার এই উপায়টি করলে আপনার ঘরে আর্থিক সুখ-সমৃদ্ধি ফিরবে!

পরিবারে শান্তি বজায় রাখতে

পরিবারে শান্তি বজায় রাখতে

পরিবারে অশান্তি হচ্ছে? পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি? তাহলে এই টোটকা আপনার কাজে আসতে পারে। শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার দুধ দিয়ে চাল ধুয়ে সেই দুধ ঝরনা বা নদীতে ফেলে দিন। টানা সাতটি মঙ্গলবার এটা করলে বাড়ির সদস্যদের মধ্যে শান্তি বজায় থাকবে।

গ্রহের অশুভ দৃষ্টি কাটানোর উপায়

গ্রহের অশুভ দৃষ্টি কাটানোর উপায়

কোষ্ঠীতে গ্রহের অশুভ দৃষ্টি থাকার ফলে নানান সমস্যায় পড়তে হয়। এই পরিস্থিতিতে, সোমবার সকালে স্নান করে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করুন। টানা সাতটা সোমবার এটি করলে গ্রহের কু-দৃষ্টি দূর হতে পারে।

ব্যথা বা শারীরিক কষ্ট থেকে পরিত্রাণ পেতে

ব্যথা বা শারীরিক কষ্ট থেকে পরিত্রাণ পেতে

আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও ধরনের ব্যথায় ভুগছেন, তাহলে এই প্রতিকারটি আপনার জন্য কার্যকর হতে পারে। সোমবার রাত ৯টায় শিব মন্দিরে যান এবং কাঁচা দুধে জল মিশিয়ে শিবের মাথায় ঢালুন এবং "ওঁ জুং সঃ" মন্ত্রটি জপ করুন। একইভাবে প্রতি সোমবার এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এতে আপনার শারীরিক কষ্ট কমবে এবং আপনি বেশ ভালো বোধ করবেন।

জীবনে সাফল্য পেতে

জীবনে সাফল্য পেতে

এমন অনেকেই আছেন যাঁরা কঠোর পরিশ্রম করেও সাফল্য লাভ করতে পারেন না। এক্ষেত্রে দুধের টোটকা কার্যকরী হতে পারে। পূর্ণিমা তিথিতে বা পঞ্জিকা অনুসারে অন্য কোনও শুভ দিনে, এক গ্লাস কাঁচা দুধ নদী বা কুয়োর জলে ফেলে দিন। তবে জল শুকিয়ে গিয়েছে এমন কোনও নদী বা কুয়োয় দুধ ফেলবেন না।


X
Desktop Bottom Promotion