Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Astro Remedies For Heart Disease : জ্যোতিষ উপায়েই সুস্থ থাকবে আপনার হার্ট! দেখে নিন কী করবেন
বিশ্বে দ্রুত বৃদ্ধি পাচ্ছে হৃদরোগীর সংখ্যা। বর্তমানে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। প্রবীণদের তুলনায় যুবক-যুবতীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হৃদরোগের সমস্যা। হার্ট অ্যাটাক প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভাস যেমন গুরুত্বপূর্ণ, তেমনিই জ্যোতিষ শাস্ত্রের কিছু টিপসও মেনে চলা উচিত।

জ্যোতিষ শাস্ত্রে হৃদরোগ প্রতিরোধে কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে। এই ব্যবস্থাগুলো করলে ধীরে ধীরে আপনার হার্টের সমস্যা দূর হতে পারে। এর পাশাপাশি আরও অনেক লাভ হবে। আসুন জেনে নেওয়া যাক, হৃদরোগ প্রতিরোধে কোন কোন উপায় করবেন।

এই মন্ত্র জপ করুন
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, রবিবার শিবলিঙ্গের পুজো করার পর সূর্য দেবকে জল অর্পণ করুন। এর পর অন্তত এক মালা গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। এতে হৃদরোগ থেকে মুক্তি মিলবে এবং শরীরে ইতিবাচক শক্তির যোগাযোগও বজায় থাকবে।
"ওঁ ভূর্ভুবস্ব
তৎসবিতুর্বরেণ্যং
ভর্গোদেবস্য ধীমহি
ধীয়ো য়ো নঃ প্রচোদয়াৎ।"

এই গাছ সবসময় আপনার সঙ্গে রাখুন
সোমবার রাতে ঠিক ভাবে বসে চন্দ্র মন্ত্র 'ওঁ সোম সোমায় নমঃ' ১০৮ বার জপ করুন। এটি হৃদরোগের জন্য খুবই উপকারী এবং আপনার শরীরকে একেবারে ফিট রাখবে। এছাড়াও, succulents গাছ লাগান এবং প্রতিদিন তাতে জল দিন। এই গাছটি হৃদরোগ নিরাময় করে।

শঙ্খ বাজান
প্রতিদিন সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের আগে শঙ্খ বাজাতে হবে। হৃদরোগীদের জন্য শঙ্খের ধ্বনি খুবই উপকারী। বলা হয়, প্রতিদিন শঙ্খ বাজালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এছাড়াও আমাদের মলদ্বার ও প্রস্টেট সিস্টেমকেও ঠিক রাখে। মাংসপেশী শক্তিশালী করে।

সূর্য দেবকে প্রসন্ন করুন
জ্যোতিষ শাস্ত্রে হার্টকে সূর্যের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। এর জন্য আপনার রাশিতে সূর্য অনুকূল থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটি তামার পাত্রে জল ভরে সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করুন। অর্ঘ্য অর্পণের সময় 'ওঁ হ্রাং হ্রীং সঃ সূর্যায় নমঃ' মন্ত্রটি জপ করুন। এতে হৃদরোগ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি, আরও অনেক রোগও দূর হবে।

এই রত্নগুলো পরুন
রবিবার সূর্য দেবকে জল নিবেদনের পর, বেলপত্রের শিকড় রেশমী কাপড়ে বেঁধে ডান হাতে পরুন। তারপর সূর্য সংক্রান্ত জিনিস দান করুন। এতে হার্টের রোগ দূরে থাকবে। অন্যদিকে, হৃদরোগে আক্রান্ত ব্যক্তি পান্না, সাদা মুক্তো এবং হলুদ পোখরাজ ধারণ করতে পারেন।
Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।



Click it and Unblock the Notifications