দাম্পত্য কলহ দিন দিন বাড়ছে? শান্তি ফেরাতে মেনে চলুন ৫ জ্যোতিষ টোটকা!

সুখী দাম্পত্য জীবনের কামনা সকলেই করেন। কিন্তু সবসময় তো আর জীবনে সুখ, শান্তি বজায় থাকে না। ভালো, খারাপ মিলিয়েই জীবন। স্বামী-স্ত্রীর মধ্যে একটু-আধটু ঝগড়া হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু অনেক সময় কোনও কারণ ছাড়াই বিবাহিত জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকে। জ্যোতিষ অনুযায়ী, কোনও জাতকের কোষ্ঠিতে বৃহস্পতি সঠিক পরিস্থিতিতে না-থাকলে দাম্পত্য জীবনে অশুভ প্রভাব পড়তে শুরু করে।

Astrological remedies for a happily married life

দাম্পত্যে যাতে সুখ থাকে, তার জন্য অনেক পরামর্শই দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু টোটকার উল্লেখ আছে, যেগুলো সঠিকভাবে পালন করলে বৈবাহিক জীবনে সর্বদা সুখ বজায় থাকবে!

দাম্পত্য কলহ বন্ধ করার প্রতিকার

দাম্পত্য কলহ বন্ধ করার প্রতিকার

স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝগড়া লেগেই থাকলে, রোজ শিব-পার্বতীর মূর্তির সামনে ঘি-এর প্রদীপ জ্বালানো উচিত। পূজা করার পর, সুখী বিবাহিত জীবনের জন্য শিব-পার্বতীর কাছে প্রার্থনা করুন। এ ছাড়াও, শিব চালিসা পাঠ করতে পারেন।

বৃহস্পতি মজবুত করার উপায়

বৃহস্পতি মজবুত করার উপায়

জ্যোতিষীদের মতে, কোষ্ঠীতে বৃহস্পতি অশুভ থাকলে দাম্পত্য জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকে। এর জন্য, হলুদ রঙের সুতোয় বেঁধে নিন গোটা হলুদ। এটি হাতে নিয়ে 'ওঁ নমো ভগবতে বাসুদেবায়' মন্ত্রটি জপ করুন। যে মালা দিয়ে আপনি জপ করবেন সেটি শ্রী বিষ্ণুর কাছে অর্পণ করুন।

ঘন ঘন ঝগড়ার ক্ষেত্রে উপায়

ঘন ঘন ঝগড়ার ক্ষেত্রে উপায়

স্বামী-স্ত্রীর মধ্যে ঘন ঘন ঝগড়া হলে, স্ত্রীর মাথায় কাছে কর্পূর রেখে ঘুমানো উচিত। পরের দিন সেই কর্পূর জ্বালিয়ে দিন। এতে করে কিছু দিনের মধ্যেই আপনাদের সম্পর্কের উন্নতি হতে শুরু করবে।

শুক্রবার এই উপায় করুন

শুক্রবার এই উপায় করুন

শুক্রবার মন্দিরে গিয়ে লক্ষ্মী-নারায়ণের দর্শন করুন। ভগবানের কাছে দু'টি গোলাপ ফুল নিবেদন করুন। বিশ্বাস করা হয় যে, এই কাজটি নিষ্ঠাভরে করলে প্রেম-ভালোবাসার সম্পর্কের উন্নতি হয়।

দাম্পত্য জীবন থেকে কুনজর দূর করতে

দাম্পত্য জীবন থেকে কুনজর দূর করতে

বৃহস্পতিবার অশ্বত্থ গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। আর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে চৌমাথা রাস্তায় রেখে দিন। এই দু'টির মধ্যে সামান্য মিষ্টিও রেখে দেবেন। এই টোটকায় দাম্পত্য জীবনের ওপর থেকে কুনজরের প্রভাব দূর হবে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

X
Desktop Bottom Promotion