জীবনের নানা সমস্যা থেকে মুক্তি দেয় রুপোর আংটি! জানুন এর উপকারিতা ও আংটি পরার সঠিক নিয়ম

জ্যোতিষশাস্ত্রে মানুষের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায়। জ্যোতিষ মতে, বিভিন্ন ধাতুর নিজস্ব বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয়, রুপোর গহনা পরার প্রচুর উপকারিতা রয়েছে। রুপোর কিছু আমাদের শরীরে থাকলে তার প্রচুর সুপ্রভাব আমাদের উপর পড়ে। গ্রহ দোষ থেকে মুক্তির সাথে সাথে, বৈবাহিক সম্পর্কের উন্নতি হয় এবং অনেক ধরনের মানসিক ও শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতেও সাহায্য করে রুপো।

Astrological Benefits Of Wearing Silver Ring

ডান হাতের কড়ে আঙুলে রুপোর আংটি ধারণ করলে শুভ ফল পাওয়া যায়। কড়ে আঙুলে রুপোর আংটি পরলে জীবন সৌভাগ্যময় হয়ে উঠবে। আজ এই নিবন্ধের মাধ্যমে, জেনে নিন আঙুলে রূপোর আংটি পরার উপকারিতা কী এবং কখন-কীভাবে এটি পরবেন।

চন্দ্রের অবস্থান ভাল হবে

চন্দ্রের অবস্থান ভাল হবে

যদি কোনও ব্যক্তির কোষ্ঠীতে চন্দ্র দুর্বল থাকে বা অশুভ গ্রহগুলির সাথে থাকে, তবে তার ডান হাতের কনিষ্ঠ আঙুলে রুপোর আংটি পরা উচিত।

মানসিক শান্তি

মানসিক শান্তি

একজন ব্যক্তির মন-মস্তিষ্কে চাঁদের সরাসরি প্রভাব পড়ে। যদি চন্দ্রের অবস্থান ঠিক না থাকে, তাহলে মানসিক সমস্যা হতে পারে। মস্তিষ্ক প্রখর রাখতে অনেকেই আঙুলে রূপোর আংটি পরেন। এটি মানসিক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যে জাতকরা অল্পতেই উত্তেজিত হয়ে পড়েন, টেনশনে ভোগেন, তাদের জন্য রুপোর আংটি অত্যন্ত কার্যকর।

শুক্র শক্তিশালী হবে

শুক্র শক্তিশালী হবে

যদি কোনও ব্যক্তির কোষ্ঠীতে শুক্র গ্রহের অবস্থান ভালো না থাকে, তাহলে পরিবারে অশান্তি দেখা দেয়। সব বিষয়েই রাগ এবং ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়। এসব ঝামেলা এড়াতে রূপোর আংটি পরা যেতে পারে। আপনি চাইলে সিলভার চেনও পরতে পারেন। স্বামী-স্ত্রী একে অপরকে রুপোর চেন বা আংটি কিংবা যেকোনও রূপোর জিনিস উপহার দিলে উভয়ের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় ও মধুর হয়।

রোগ থেকে মুক্তি

রোগ থেকে মুক্তি

যদি আপনি জয়েন্টের ব্যথা, কাশি, সর্দি, বাতের সমস্যায় ভোগেন, তাহলে রূপোর আংটি অনেক উপকারে আসতে পারে। রূপো কোনও ব্যক্তির স্বাস্থ্যের উপর খুব ইতিবাচক প্রভাব ফেলে। তাই, রুপোর আংটি আঙুলে পরলে নানারকম রোগের হাত থেকে মুক্তি মেলে।

কখন এবং কীভাবে রুপোর আংটি পরবেন

কখন এবং কীভাবে রুপোর আংটি পরবেন

যদি আপনার জীবনে চন্দ্রের অবস্থান ভাল না হয়, তাহলে কারুর কাছ থেকে উপহার হিসেবে রূপো নেওয়া এড়িয়ে চলুন। তবে মায়ের কাছ থেকে উপহার পাওয়া রূপো আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে।

আপনি যদি রুপোর আংটি পরতে চান, তাহলে রবিবার বা বৃহস্পতিবার সোনার দোকান থেকে কিনুন। আংটিটা সারারাত এক পাত্র জলে ডুবিয়ে রাখতে হবে। তারপর পরের দিন আংটিটা ঠাকুরের আসনে রেখে পুজো করে একটু চন্দন লাগিয়ে ধারণ করতে হবে। এতে সুফল খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। পুজোর পরে ডান হাতের ছোট আঙুলে রুপোর আংটি ধারণ করুন।

X
Desktop Bottom Promotion