Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
জীবনের সব ঝুট-ঝামেলা দূর করে মুক্তো! জেনে নিন মুক্তো ধারণের সঠিক নিয়ম
মানব জীবনে নানা সমস্যা ও বাধা কাটাতে জ্যোতিষীরা রত্ন ধারণের পরামর্শ দিয়ে থাকেন। তবে রত্ন ধারণের আবার বিশেষ কিছু নিয়ম আছে। ভুল নিয়মে রত্ন ধারণে আর্থিক, পারিবারিক, শারীরিক সব দিক থেকেই বিপর্যয় আসতে পারে। সঠিক দিন, তিথি, নক্ষত্র যোগ মেনে রত্ন ধারণ করলে তবেই সঠিক ফল পাওয়া যায়।

গ্রহের শুভ প্রভাব বাড়াতে এবং অশুভ প্রভাব কমাতে রত্নশাস্ত্রে বিভিন্ন রত্নের উল্লেখ আছে। এই সব রত্নের মধ্যে একটি হল মুক্তো। মুক্তো চন্দ্রের সাথে সম্পর্কিত। যাঁদের কোষ্ঠীতে চন্দ্র অশুভ বা দুর্বল তাঁদের মুক্তা ধারণের পরামর্শ দেওয়া হয়। জেনে নিন, মুক্তো ধারণ করলে কী কী উপকার পাওয়া যায় এবং মুক্তো পরার সঠিক নিয়ম -

মুক্তো পরার উপকারিতা
মুক্তো চন্দ্র গ্রহের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। জ্যোতিষ মতে, চন্দ্র মস্তিষ্ক এবং মনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তাই মন শান্ত এবং মস্তিষ্ক স্থির করার জন্য এটি পরিধান করা হয়। এছাড়া, যাঁদের রাগ বেশি বা যাঁরা বিষণ্নতায় ভোগেন, তাঁরাও মুক্তো পরতে পারেন। বিশেষ করে, কর্কট এবং সিংহ রাশির জাতকদের জন্য মুক্তো সবচেয়ে বেশি শুভ বলে মনে করা হয়।

দেবী লক্ষ্মীর আশীর্বাদ মেলে
বিশ্বাস করা হয়, মুক্তো দেবী লক্ষ্মীর খুব প্রিয়, তাই মুক্তো পরলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। যাঁরা অর্থ সংকটে আছেন বা দুঃখ-কষ্টে জীবন কাটছে তাঁদের মুক্তো ধারণ করা উচিত।

কীভাবে এবং কখন মুক্তো ধারণ করবেন?
মুক্তো সবসময় রুপোর আংটিতে করেই পরা উচিত। এই রত্নটি চন্দ্র গ্রহের সাথে সম্পর্কিত, তাই মুক্তো ধারণ করতে হয় পূর্ণিমাতে অথবা সোমবার, সকাল দশটা থেকে এগারোটার মধ্যে।
ডান হাতের ছোটো আঙুলে মুক্তোর আংটি পরতে হবে। এই রত্নটি পরার আগে অবশ্যই গঙ্গাজল দিয়ে ধুয়ে মহাদেবের কাছে অর্পণ করবেন।

মুক্তোর মালা
গলায় মুক্তোর মালা পরাও সর্বোত্তম বলে মনে করা হয়। তবে এটি পরার আগে কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান মূল্যায়ন করতে হবে। যদি চন্দ্রমা শুভ হয় তাহলে মুক্তো পরার দরকার নেই।
Disclaimer : এই আর্টিকেলে দেওয়া সমস্ত তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের ভিত্তিতে লেখা। বোল্ডস্কাই বাংলা একে সমর্থন করে না। কোনও কিছু করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।



Click it and Unblock the Notifications