Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
লকডাউন : দীর্ঘসময় একসঙ্গে থাকার ফলে বেড়েছে শাশুড়ি-বৌমার ঝামেলা, এই উপায়ে সমস্যার সমাধান করুন
দেশজুড়ে করোনা ভাইরাসের ক্রমবর্ধমান ঘটনা নিয়ন্ত্রণে সরকার কর্তৃক লকডাউন জারি করা হয়েছে। প্রত্যেককে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন, আবার অনেকেই মনে করছেন যে তারা ঘরে বন্দী অবস্থায় আছেন। লকডাউনের মধ্যে এমন খবরও সামনে এসেছে যে, বাড়িতে দীর্ঘসময় কাটানোর ফলে খারাপ দিকে যাওয়া সম্পর্কগুলো যেন নতুন জীবন পেয়েছে। একে অপরের প্রতি আগের ভালবাসা এবং শ্রদ্ধা ফিরে এসেছে।

তবে সবকিছুরই দুটি দিক থাকে। এই লকডাউনের কারণে দীর্ঘসময় একসঙ্গে থাকার ফলে কিছু সম্পর্কের ক্ষেত্রে সমস্যাও তৈরি হচ্ছে। লকডাউনের সময় অনেক শাশুড়ি-বৌমাদের মধ্যে ঝগড়া-বিবাদ বেড়েছে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। আপনার ক্ষেত্রেও যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে তা ঠিক করার জন্য এখানে কয়েকটি টিপস দেওয়া হল, যেগুলির মাধ্যমে আপনি সমস্যাগুলির সঙ্গে মোকাবিলা করতে পারেন।

টিপস ১
যদি শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে ঝামেলা হতেই থাকে তাহলে পুত্রবধূর উচিত মা দুর্গা বা গৌরী মাতার কাছে সোনার লাল রঙের শাড়ি উৎসর্গ করা। এরপরে, এটি আপনার শাশুড়িকে উপহার হিসেবে দিন। যদি শাশুড়ির ইচ্ছা থাকে তাহলে সে এই কাজটি করতে পারে।

টিপস ২
যদি বিতর্ক অব্যাহত থাকে তবে উভয়কেই নিজের কাছে রুপোর চৌকো টুকরো রাখা উচিত। যদি সমস্যা আরও বাড়তে থাকে তাহলে উভয়েরই গলায় রুপোর চেন পরা উচিত। এছাড়াও, একে অপরের কাছ থেকে সাদা জিনিস দেওয়া এবং নেওয়া এড়ানো উচিত।

টিপস ৩
পুত্রবধূর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পরে ভগবান সূর্যকে গুড় মিশ্রিত জল অর্পণ করা উচিত। এতে শাশুড়ি খুশি হবে।

টিপস ৪
আপনি যদি শ্বাশুড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান তবে প্রতিদিন পুজোর পরে কপালে হলুদ বা কেশরের টিপ লাগান।

টিপস ৫
যদি আপনি নিজের সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেন, তবে এই উপায় আপনার কাজে লাগতে পারে। প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘরে ঝাড়ু দিন এবং ঘর থেকে আবর্জনা বাইরে ফেলুন।

টিপস ৬
বাড়ির বউ যদি কোনও প্রতারণা ছাড়া এবং পরিষ্কার মনে নিজের শাশুড়িকে ১২টি লাল এবং ১২টি সবুজ কাঁচের চুড়ি দেয় তবে উভয়ের মধ্যে সম্পর্কের উন্নতি হবে।



Click it and Unblock the Notifications