Astro Tips : ভুলেও ধার নেবেন না এই ৫ জিনিস, ছারখার হয়ে যাবে জীবন!

প্রয়োজন পড়লে আমরা সবাই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের থেকে নানা জিনিস ধার নিয়ে থাকি এবং ধার দিয়েও থাকি। সাধারণত কাছের মানুষদের থেকে জিনিসপত্র ধার নেওয়ায় কেউ কোনও দোষ দেখেন না। কিন্তু জ্যোতিষ বলছে অন্য কথা।

Never Borrow These Things From Others

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এমন কিছু জিনিস আছে যা কখনই কারুর থেকে ধার নেওয়া ও ধার দেওয়া উচিত নয়।। এই জিনিসগুলি ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব বিস্তার করে। আসুন জেনে নিন, কোন কোন জিনিস ধার নিতে নেই বা কেউ চাইলে তাঁকে ধার দিতেও নেই -

কলম

কলম

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কখনই কাউকে কলম ধার দেওয়া বা কারুর কাছ থেকে ধার নেওয়া উচিত নয়। মনে করা হয়, অন্যের কলম নিজের কাছে রাখলে আর্থিক সংকট দেখা দিতে পারে। অন্য কাউকে নিজের কলম দান করা বা ধার দেওয়ার অর্থ হল - আপনি আপনার কর্মফলও কারুর সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

ঘড়ি

ঘড়ি

অন্য কারুর ঘড়ি কখনই পরা উচিত নয়। অন্য কারো ঘড়ি পরলে আপনার ব্যবসায়িক জীবনে খারাপ প্রভাব পড়ার পাশাপাশি আর্থিক ক্ষতিও হতে পারে। তাই, আপনি যদি স্থিতিশীল এবং সমৃদ্ধিশালী জীবনযাপন করতে চান, তবে অন্যকে ঘড়ি ধার দেবেন না বা ধার নেবেন না।

বিয়ের জন্য টাকা

বিয়ের জন্য টাকা

জ্যোতিষশাস্ত্র অনুসারে, জমকালো বিবাহের আয়োজন করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। বিয়ের জন্য অর্থের ব্যবস্থা সবসময় নিজেরই করা উচিত। বিবাহের জন্য কখনই কাউকে টাকা ধার দেওয়া বা কারুর থেকে ধার নেওয়া উচিত নয়। জ্যোতিষ মতে, আর্থিক ঋণ নিয়ে বিবাহিত জীবন শুরু করা অত্যন্ত খারাপ। তাই এরকম না করাই ভাল।

বই

বই

বই হল জ্ঞানের বাহক। আপনি যে বই পড়ছেন সেই বই কাউকে ধার দেওয়া উচিত নয়। যদি আপনার বন্ধু সেই বইটাই চান, তাহলে আপনি তাকে নতুন বই কিনে দিতে পারেন, তবে আপনি যে বইগুলি পড়ছেন তা কাউকে দান করবেন না।

ব্যবহৃত কাপড়

ব্যবহৃত কাপড়

অন্যের পোশাক পরার অভ্যাস থাকলে আজই তা ত্যাগ করুন। কাছের বন্ধুবান্ধব এবং আত্মীয়দের কাছ থেকে কাপড় ধার নেবেন না। জ্যোতিষ মতে, অন্যের কাছ থেকে কাপড় ধার করে পরলে আপনার জীবনে দুর্ভাগ্য আসতে পারে। পোশাক-আশাক শুক্র গ্রহের সঙ্গে যুক্ত। ফলে অন্য কারুর পোশাক পরলে শুক্র দুর্বল হতে পারে। এছাড়াও, কারুর থেকে রুমাল নেওয়া বা কাউকে দেওয়া উচিত নয়।

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

Story first published: Tuesday, November 29, 2022, 12:44 [IST]
X
Desktop Bottom Promotion