জীবনে সুখ-শান্তি বজায় রাখতে চান? আজই বাড়ি থেকে এই জিনিসগুলো সরিয়ে ফেলুন!

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে কিছু জিনিস রাখলে যেমন সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হয়, তেমনই এমন কিছু জিনিস আছে যেগুলি বাড়িতে রাখলে জীবনে খারাপ প্রভাব ফেলে। যার ফলে আমাদের জীবনে নানা সমস্যা আসতে থাকে। বাস্তু দোষ দেখা দেয়। আর বাড়িতে বাস্তু দোষ থাকলে রোগ, অর্থ সংকট, ক্ষতি, নেগেটিভ এনার্জি বাসা বাঁধে। তাই এই ধরনের জিনিস বাড়িতে রাখা ঠিক নয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক, এমন কিছু জিনিস যা বাড়ির ভিতরে কখনোই রাখতে নেই।

Unlucky Things to Never Keep in Your Home

আবর্জনা রাখবেন না

আবর্জনা রাখবেন না

প্রতিদিনের আবর্জনা বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করুন। বাড়িতে দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা জমিয়ে রাখতে নেই। বাড়ির বাইরে ফেলে দিতে হয়। নাহলে এর ফলে বাড়ির মানুষের মনে কুপ্রভাব বিস্তার করে।

পাথর

পাথর

বাড়িতে পাথরের স্তূপ করে রাখবেন না। অনেকেই বাড়িতে পাথরের স্তূপ করে রাখেন, পরে কোনও কাজে লাগবে বলে। কিন্তু এর ফলে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে।

গাছ

গাছ

গাছ, আমরা প্রত্যেকেই পছন্দ করি! গাছ লাগানো পরিবেশের জন্যও খুব ভাল, কিন্তু বাড়ির সামনে বিশালাকৃতির কোনও গাছ রাখা ঠিক নয়। বিশেষ করে বাড়ির সদর দরজার সামনে। এর ফলে বাস্তু দোষ দেখা দিতে পারে।

এছাড়াও, বিশ্বাস করা হয় যে বাড়িতে লতানো কোনও গাছ থাকলে শত্রু বৃদ্ধি হয়।

দরজা

দরজা

বাড়ির যেকোনও দরজা যদি ভাঙা থাকে, তবে তা দ্রুত মেরামত করা উচিত। নাহলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে এবং বাস্তু দোষ দেখা দেয়!

মাকড়সার জাল

মাকড়সার জাল

বাড়িতে মাকড়সার উৎপাত খুবই পরিচিত একটি সমস্যা। শোওয়ার ঘর, বাথরুম, রান্নাঘর সর্বত্রই এই কীট বিদ্যমান। যতই ঝাড়ু দিয়ে তাড়ানো হোক না কেন আবার ঘরের কোনও না কোনও জায়গায় এরা ঠিক উপস্থিত হয় এবং সেখানে জাল ছড়ায়। ফলে ঘরের আনাচে কানাচে বার বার ঝুল জমে। আর, ঘরে মাকড়সার জাল থাকা অশুভ ইঙ্গিতও দেয়। এই জিনিস বাড়িতে থাকলে অত্যন্ত অভাব ভোগ করতে হয়। তাই মাকড়সার জাল বাড়িতে দেখতে পেলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলুন।

ভাঙা কাঁচ

ভাঙা কাঁচ

আয়না ভেঙে গেলে বা যেকোনও কাঁচের টুকরো ভুলেও বাড়িতে রাখবেন না৷ বাস্তুবিদদের মতে, ভাঙা কাঁচ বাড়িতে দারিদ্রতা ও অশুভ শক্তিকে ডেকে আনে৷

লিক হয়ে যাওয়া কল

লিক হয়ে যাওয়া কল

বাড়ির কোনও কলের প্যাঁচ কেটে গিয়ে থাকলে বা লিক হয়ে গেলে তা যত দ্রুত পারবেন পাল্টে ফেলুন৷ এতে জল অপচয় হবে না।

X
Desktop Bottom Promotion