Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Aries Horoscope 2022 : ২০২২ সাল কেমন কাটবে মেষ রাশির জাতকদের? জেনে নিন
২০২১-কে বিদায় জানিয়ে ২০২২ সাল বরণ করার সময় প্রায় এল বলে। নতুন বছর মেষ রাশির জাতকদের কেমন কাটবে? এই প্রশ্নটা নিশ্চয়ই এই জাতক-জাতিকাদের মনে ঘুরপাক খাচ্ছে! চলুন দেখে নেওয়া যাক, এই বছর মেষ রাশির জাতকদের জীবনে কী পরিবর্তন ঘটবে।

মেষ রাশির জাতক-জাতিকারা যতক্ষণ না পর্যন্ত তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হয়, ততক্ষণ তারা চেষ্টা চালিয়ে যান। শক্তি ও উৎসাহে ভরপুর থাকেন এই জাতকরা। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সাল মেষ রাশির জাতকদের কেমন কাটতে চলেছে।

কেরিয়ার
২০২২ সালে মেষ রাশির জাতকরা সব দিক দিয়ে সাফল্য পেতে পারেন। গত কয়েক বছর ধরে যে ঝামেলা চলছিল তা দূর হতে পারে, তবে এখনও কিছু ক্ষেত্রে সমস্যা চলতে পারে। নতুন বছরে অগ্রগতি হতে চলেছে। রাজনীতিবিদরা সাফল্য পাবেন। চাকুরিজীবীদের নতুন বছরটি ভালই কাটবে। বছরের শুরুতে চাকরি ও ব্যবসা ভালই কাটবে। নতুন ক্ষেত্রে বিনিয়োগের ফলে লাভ হবে। বিদেশ যাত্রার সুযোগও পেতে পারেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। তবে চাকরিতে বদলির সম্ভাবনাও রয়েছে। মে মাসের মধ্যভাগ থেকে অক্টোবর পর্যন্ত, গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ সময়। নভেম্বর ও ডিসেম্বর মাসে আপনার শক্তি কমে যাবে। অংশীদারী ব্যবসা করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন।

পরীক্ষা-প্রতিযোগিতা
শিক্ষার্থীদের এই বছরটি মোটামুটি ভালই যাবে। বছরের শুরুতে শিক্ষার্থীদের খুব পরিশ্রম করতে হবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পড়াশোনায় মিশ্র ফলাফল পাবে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভালো ফলাফল পাবে। আপনি প্রতিযোগিতামূলক এবং অন্যান্য পরীক্ষায় সাফল্য পাবেন।

অর্থনৈতিক অবস্থা
২০২২ সালে আপনি আর্থিকভাবে শক্তিশালী হবেন। আপনি জমি-বাড়ি, সম্পত্তি, শেয়ার, পণ্য ব্যবসা থেকে মুনাফা অর্জন করবেন, তবে বিনিয়োগের আগে ভালভাবে পড়ে নথিতে স্বাক্ষর করবেন। পৈতৃক সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলি জটিল হতে পারে, তবে আপনার বুদ্ধি দিয়ে সেগুলি সমাধান করবেন। আর্থিক ক্ষেত্রে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময় শুভ। এই সময়কালে আর্থিক পরিস্থিতিতে ভাল পরিবর্তন আশা করতে পারেন। জুন থেকে অগস্টের মধ্যে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, কোনও স্কিমে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। এপ্রিলের শুরু থেকে রাহু মেষ রাশিতে বিচরণ করবে, তাই সে সময় সতর্ক হন।

পরিবার
২০২২ সালে পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ থাকবে। পরিবারে শান্তি বজায় থাকবে। বছরের শেষে বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। এপ্রিল থেকে জুনের মধ্যে আপনার উপর পরিবারের দায়িত্ব বাড়তে পারে। সন্তানের পক্ষে সময়টি অনুকূল। নব বিবাহিত দম্পতিরা সন্তান সুখ পাবেন। দাম্পত্য জীবন সুখের হতে পারে। এই রাশির অবিবাহিতদের বিয়ের কথা হতে পারে। এবছর বিদেশ ও তীর্থ যাত্রার যোগ আছে।

স্বাস্থ্য
২০২২ সালে স্বাস্থ্য খুব একটা ভাল থাকবে না। রক্ত, কিডনি, পাকস্থলী, লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে। অতিরিক্ত রাগ ও মানসিক চাপের কারণে রক্তচাপ বৃদ্ধির সমস্যা হতে পারে। খাওয়ার প্রতি যত্ন নিন এবং ব্যায়াম করুন।

উপায়
২০২২ সালে মেষ রাশির জাতক-জাতিকাদের নিয়মিত হনুমানের পূজা করতে হবে। নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমানের সুন্দরকাণ্ডের পাঠ করুন। তামার পাত্রে সূর্যদেবকে জলের অর্ঘ্য দিন।



Click it and Unblock the Notifications