Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu tips for health: দীর্ঘদিন অসুখ, রোগব্যাধি পিছু ছাড়ছে না? মেনে চলুন এই বাস্তু টিপসগুলি
Vastu tips for health: মানব জীবনে বাস্তুশাস্ত্রের (Vastu Shastra) বিশেষ ভূমিকা রয়েছে। ধর্মীয় বিশ্বাস, বাস্তুশাস্ত্র মেনে যদি কোনও কাজ করেন, তবে আপনি সুফল পাবেন। কিন্তু বাস্তু না মেনে কিছু করলে তার ফল বিপরীত হবে। বাস্তুশাস্ত্র হল আপনার বাড়ির প্রতিটি কোণে ইতিবাচক শক্তি (positive energy) ও ভারসাম্য আনার একটি বিদ্যা। বাস্তু আমাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি (Happiness and prosperity) বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। বাস্তু মানলে তবেই আপনার বাড়িতে সুখ-সমৃদ্ধি আসবে। তবে আপনার স্বাস্থ্যেরও উন্নতি (Vastu tips to improve health) করতে পারে এই শাস্ত্র, তা কি আপনি জানেন?
হ্যাঁ, আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতেও বাস্তুশাস্ত্রের বিশেষ ভূমিকা রয়েছে। তবে অবশ্যই জানতে হবে সঠিক বাস্তু টিপস। এক্ষেত্রে আপনার রান্নাঘরের দিকে বিশেষ নজর দিতে হবে। চলুন আজকের প্রতিবেদনে এক ঝলকে দেখে নেওয়া যাক, স্বাস্থ্যের উন্নতি করতে রান্নাঘরের কিছু সহজ এবং কার্যকরী বাস্তু টিপস (Vastu tips for the kitchen to improve health)।

ছবি সৌজন্য- pexels
. বাস্তু অনুসারে, রান্নাঘরের জন্য সবচেয়ে উপযুক্ত দিক হল দক্ষিণ-পূর্ব দিক। এই দিকটি অগ্নি উপাদানের সাথে সম্পৃক্ত। যা রান্নাঘরের কাজের সাথে পুরোপুরি মিলে যায়। এইদিকে রান্নাঘর তৈরি করলে ইতিবাচক শক্তি আসে।
. এছাড়া যদি দক্ষিণ-পূর্বে রান্নাঘর তৈরির জায়গা না থাকে, তবে উত্তর-পশ্চিম দিকও রান্নাঘর তৈরি করার জন্য সঠিক। এটিএ বাড়িতে স্বাস্থ্য এবং শান্তি বজায় রাখে।
. মনে রাখবেন, রান্নাঘরের দক্ষিণ-পশ্চিম দিকে ফ্রিজ রাখা শুভ। তবে জায়গার অভাব হলে উত্তর-পশ্চিম দিকেও রাখা যেতে পারে। এইদিকটিও শুভ বলে মনে করা হয়।
. রান্নাঘরের সিঙ্ক সবসময় উত্তর-পূর্ব দিকে থাকা উচিত। কারণ, এটি জল ও আগুনের উপাদানগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখে। এই দুই উপাদান একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না।
. রান্নাঘরে গ্যাস বা ওভেন সবসময় দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত। কারণ, রান্না করার সময় আপনার মুখ সর্বদা পূর্ব দিকে রাখা শুভ। শাস্ত্র মতে, এই দিকটি ইতিবাচক শক্তি ও সুস্বাস্থ্যকে আকর্ষণ করে।
. রান্নাঘরের দক্ষিণ-পশ্চিম দিকে সবসময় ভারী জিনিস এবং শস্য রাখতে হবে। এতে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং বাড়িতে স্থিতিশীলতা বজায় থাকে। এইদিকটিও বাড়িতে সুখ-সমৃদ্ধি বাড়িয়ে তোলে।
. মনে রাখবেন, রান্নাঘরে পর্যাপ্ত আলো থাকা জরুরী। এজন্য বড় জানালা রাখতে ভুলবেন না। এছাড়া সিলিং থেকে আলোর প্রয়োজন হলে সাদা আলো ব্যবহার করুন। যাতে রান্নাঘর সবসময় থাকে শক্তিতে পূর্ণ।
. এছাড়াও কমলা বা সবুজ রঙগুলি রান্নাঘরের দেয়ালের জন্য বেছে নিতে পারেন। এগুলি সবচেয়ে ভালো হয়। তবে অবশ্যই গাঢ় রং এড়িয়ে চলুন।



Click it and Unblock the Notifications